Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘হিটওম্যান’ চরিত্রে অভিনয় করে চমকে দিলেন হুমা কুরেশি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম

‘হিটওম্যান’ চরিত্রে অভিনয় করে চমকে দিলেন হুমা কুরেশি

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। ছবি: সংগৃহীত

Advertisement

ভাড়াটে খুনি কিংবা হিটম্যান— সচরাচর পুরুষ অভিনেতারাই এ ধরনের চরিত্রে অভিনয় করে থাকেন। কিন্তু এবার ভিন্ন উদাহরণ সৃষ্টি করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি। 

ক্যারিয়ারে ‘হিটওম্যান’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন হুমা। কারণ ভারতের সিনেমা জগতে তিনিই প্রথম ‘হিটওম্যান’ অভিনেত্রী। এর আগে এমন চরিত্রে আর কাউকে দেখা যায়নি। 

সম্প্রতি প্রকাশ করা হয়েছে ‘হিটওম্যান’ অভিনেত্রীর সেই আকাঙ্ক্ষিত ‘বেবি ডু ডাই ডু’ সিনেমার টিজার। সেখানে নিজের চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ অভিনেত্রী। নচিকেত সামন্ত নির্মিত এ সিনেমাটি আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

‘বেবি ডু ডাই ডু’ সিনেমায় হুমা কুরেশি ছাড়াও অভিনয় করেছেন সিকান্দার খের, চাঙ্কি পান্ডে, সীমা পাহওয়া, রচিত সিং, মারুধর শেখাওয়াত প্রমুখ। এটি প্রযোজনা করেছেন হুমার ভাই অভিনেতা সাকিব সেলিম। 

তিনি বলেন, আমরা অবশেষে টিজারের মাধ্যমে সিনেমাপ্রেমী দর্শকদের জন্য বেবির জগতের দরজা খুলে দিচ্ছি। বেবি কারমারকারের রহস্যের আড়ালে রয়েছে একঝাঁক অবিস্মরণীয় চরিত্র, যাদের প্রত্যেকেই গল্পে নতুনমাত্রা যোগ করেছে। দর্শকরা ধীরে ধীরে সূত্রগুলো মিলিয়ে এই অনিশ্চিত ও রোমাঞ্চকর জগতে প্রবেশ করবেন— এটাই আমাদের প্রত্যাশা।

‘বেবি ডু ডাই ডু’ সিনেমায় মুম্বাইয়ের ব্যস্ত নগরজীবনের পটভূমির রহস্য, অ্যাকশন ও রোমাঞ্চের ভিন্নধর্মী মিশ্রণ দেখা যাবে। গল্প আবর্তিত হবে বেবি কারমারকারকে ঘিরে। বেবি কারমারকার লাল রঙের একটি ছাতা নিয়ে শহরজুড়ে ঘুরে বেড়ান। তার মুখে কোনো কথা নেই। কিন্তু সেই রহস্যজনক ছাতার ভেতরে লুকিয়ে থাকে বন্দুক। যেটা দিয়ে একের পর এক খুন করে চলেন বেবি। এই বিধ্বংসী পথে আসার আগে তার ছিল দুঃখজনক অতীত। সেটারও কিছুটা আভাস দেওয়া হয়েছে সিনেমার টিজারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম