Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘ফেস অব টুমোরো’ ও মার্কেটার্স ৩৬০ ডিগ্রি’র যৌথ প্রযোজনায় আসছে রিয়েলিটি শো

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:৪১ পিএম

‘ফেস অব টুমোরো’ ও মার্কেটার্স ৩৬০ ডিগ্রি’র যৌথ প্রযোজনায় আসছে রিয়েলিটি শো

এ আয়োজনের মূল উদ্দেশ্য আগামীর তারকা মুখ খোজা।

Advertisement

‘ফেস অব টুমোরো’ চলো ঘুরে আসি এবং মার্কেটার্স ৩৬০ ডিগ্রি’র যৌথ প্রযোজনায় আসছে রিয়েলিটি শো। এ আয়োজনের মূল উদ্দেশ্য আগামীর তারকা মুখ খোজা।         

অনুষ্ঠানটির পরিচালনায় রয়েছেন বর্তমান সময়ের ব্যস্ততম নির্মাতা ইফতেখার মাহমুদ ওশিন। বিজ্ঞাপন এবং রিয়েলিটি শো ইন্ড্রাস্টিতে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে ‘মার্কস ডেজার্ট কুইন’, ‘রূপচাদা সুপার শেফ’, ‘আড়ং আঁকিবুকি টুকিটাকি’ এর মতো জনপ্রিয় রিয়েলিটি শো দর্শকের কাছে পৌছে দিয়েছেন তিনি। বিজ্ঞাপনের ক্ষেত্রেও গ্রামীণফোন, ইউনিলিভার, আড়ং ডেইরি, আকিজ সোপ, মেরিকো, বাংলালিংকসহ বিভিন্ন ব্র্যান্ডের জন্য কাজ করেছেন। আধুনিক ক্যামেরা ওয়ার্কের সঙ্গে গল্প বলার শৈল্পিকতায় এ নির্মাতা কাজ দিয়ে স্পটলাইট পান।       

নতুন শো এর ব্যাপারে তার সঙ্গে আলাপে তিনি বলেন, টেলিভিশন শো নির্মাণ সব সময় আমাকে আনন্দ দেয়। বিগ স্কেল, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ এবং একটা ফরমেটের ভেতরে থেকে ডাইনামিক ওয়েতে ভিজ্যুয়ালকে নির্মাণ এর আনন্দটা ফিল করায়।     

‘ফেস অব টুমোরো’ নিয়ে নির্মাতা বলেন, এটা দারুণ উদ্যোগ, আমাদের দেশে বিগ স্কেলে এ ধরণের শো’র সংখ্যা খুবই কম৷ এ ধরনের শো’র সংখ্যা বাড়লে নতুনদের মধ্যে উৎসাহ বাড়বে। এ শো কিন্তু শুধু একটা প্ল্যাটফর্মই দিচ্ছে না, সঙ্গে বড় স্কেলে ফিকশনে অভিনয়ের সুযোগ দিচ্ছে। একজন নবীন অভিনেতা যদি এমন প্রাপ্তি নিয়ে তার ক্যারিয়ার শুরু করতে পারেন, তাহলে কাজের প্রতি ডেডিকেশন অনেকাংশে বেড়ে যাবে। আমি ‘ফেস অব টুমোরো’ নিয়ে বেশ আশাবাদী। এটা সফল হলে আগামীতে আরও বিগ স্কেলে নতুন সম্ভাবনা তৈরি করবে।   

খুব শীঘ্রই অনলাইন প্ল্যাটফর্ম এবং টেলিভিশন এ অন এয়ার হবে অনুষ্ঠানটি বলে জানান নির্মাতা ইফতেখার মাহমুদ ওশিন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম