Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রাম-একতার মনোমালিন্যের অবসান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০১:৫১ পিএম

রাম-একতার মনোমালিন্যের অবসান

একতা কাপুর ও রাম কাপুর। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা রাম কাপুর ও প্রযোজক একতা কাপুরের সম্পর্ক নাকি আগের মতো নেই। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এ জল্পনা চলছিল অনেক দিন ধরেই। এবার কি সেই বিতর্কের অবসান ঘটল? কারণ একতা প্রযোজিত রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসাবে দেখা যাবে অভিনেতা রামকে। ফলে তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে আবার প্রশ্ন ভক্ত-অনুরাগীদের মাঝে।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রাম কাপুর ও একতা কাপুরের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছিল অনেক দিন আগেই। ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’ ধারাবাহিকের ‘বিতর্কিত’ ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে রামের কিছু মন্তব্য প্রকাশ্যে আসার পরেই তা বড় আকার ধারণ করে। গণমাধ্যমে নানা প্রতিবেদনে লেখাও হয়েছিল। সেই ধারাবাহিকের আলোচিত চুম্বন দৃশ্য এবং তার প্রভাব নিয়ে রাম কাপুরের মন্তব্য প্রযোজকের পছন্দ হয়নি। 

পরে অবশ্য একতা কাপুর সামাজিক মাধ্যমে এক ‘অপেশাদার অভিনেতা’র প্রসঙ্গ তুলে একটি পোস্ট দেন। এতে নেটিজেনদের একাংশ মনে করেন, রাম কাপুরকে উদ্দেশ্য করে লেখা বলে মনে করেছিলেন। যদিও একতা কাপুর কখনো কারও নাম উল্লেখ করেননি।

পরে রাম এ আলোচনার পরিপ্রেক্ষিতে জানিয়েছিলেন, একতা কাপুর তার অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই রামকে নিয়ে মন্তব্য করার অধিকার তার রয়েছে। 

তা সত্ত্বেও তাদের মধ্যে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে এখন পর্যন্ত কেউ-ই প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি। তবে ‘লক আপ’-এর মঞ্চে তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ ও পারস্পরিক সম্মান প্রদর্শন দেখে অনেকেই মনে করেছিলেন, অতীতের সব দ্বন্দ্ব এখন অন্তত অনেকটাই ফিকে হয়ে এসেছে। 

গত এক বছরে তার ব্যক্তিগত ও পেশাজীবন নিয়ে যত আলোচনা ও গুঞ্জন হয়েছে, মঞ্চে কথা বলতে গিয়ে তার প্রসঙ্গ তোলেন রাম কাপুর। তিনি বলেন, গত এক বছরে অনেক আলোচনা হয়েছে, অনেক জল্পনা হয়েছে। সবাই জানতে চেয়েছেন যে, একতা আর আমার মধ্যে কী হয়েছিল, তাই না? এর পাশাপাশি তিনি উল্লেখ করেন, তাদের সম্পর্ক নিয়ে মানুষ নানা অনুমান করলেও আসলে সত্যিটা কেউ নিশ্চিতভাবে জানে না। 

তবে কথোপকথনের মাঝেই রাম তাদের দীর্ঘদিনের সফল পেশাগত সম্পর্কের কথা মনে করিয়ে দেন। এ অভিনেতা বলেন, একটা বিষয় সবাই নিশ্চিতভাবে জানে— গত ১৫ বছরে যখনই একতা এবং আমি একসঙ্গে কাজ করেছি, তখনই ‘ম্যাজিক’ তৈরি হয়েছে। এটা সত্যি। এই বিশ্বাসেই রিয়্যালিটি শোয়ে যোগ দিচ্ছেন তিনি।

রামের বক্তব্যের পরেই মঞ্চে আসেন একতা কাপুর। সেই সময়ে রাম তাকে উষ্ণ আলিঙ্গন করেন। তাদের এ মুহূর্ত উপস্থিত দর্শক ও অনুরাগীদের নজর কাড়ে। দর্শকের মতে, এ মুহূর্তই বলে দেয়— তাদের বহুদিনের মনোমালিন্য এবার শেষ হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম