Logo
Logo
×
   

Advertisement

আনন্দ নগর

ছয় বছর পর ফিরছেন ফোয়েবি ব্রিজার্স

Advertisement

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছয় বছর পর ফিরছেন ফোয়েবি ব্রিজার্স

Advertisement

দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন একক অ্যালবামের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় গায়িকা টেইলর সুইফটের ঘনিষ্ঠ বান্ধবী আমেরিকান জনপ্রিয় মার্কিন গায়িকা ও গীতিকার ফোয়েবি ব্রিজার্স। তার তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘লস্ট উইকেন্ড’ আগামী ১৪ আগস্ট প্রকাশ হবে। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত সমালোচকদের প্রশংসিত অ্যালবাম ‘ফানিশার’র পর এটিই ফোয়েবির প্রথম একক অ্যালবাম। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যালবামের ঘোষণা দিয়ে তিনি জানান, ‘আমার তৃতীয় অ্যালবাম লস্ট উইকেন্ড ১৪ আগস্ট প্রকাশ হবে।’ অ্যালবামটি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে ঘোষণার পরই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সম্প্রতি তিনি একটি এরিনা ট্যুরের ঘোষণা দেন এবং কয়েকটি চমকপ্রদ লাইভ পারফরম্যান্সের মাধ্যমে নতুন সংগীতের আভাসও দিয়েছিলেন। একক ক্যারিয়ারের পাশাপাশি ফোয়েবি সুপারগ্রুপ ‘বয়জিনিয়াস’র সদস্য হিসাবেও ব্যাপক সাফল্য পেয়েছেন। দলটির অ্যালবাম ও গান একাধিক গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতেছে। সংগীতের বাইরে অভিনয়েও অভিষেক হতে যাচ্ছে তার। শিগ্গির রবার্ট প্যাটিনসনের সঙ্গে ‘প্রাইমটাইম’ সিনেমায় দেখা যাবে ফোয়েবি ব্রিজার্সকে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম