Logo
Logo
×

Advertisement

বিনোদন

কাপুর পরিবারে একমাত্র রণবীরই একবারে এএসসি পাশ করেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম

কাপুর পরিবারে  একমাত্র রণবীরই একবারে এএসসি পাশ করেন

ফাইল ছবি।

Advertisement

বলিউডে কাপুর পরিবারে নাকি সবচেয়ে শিক্ষিত অভিনেতা রণবীর কাপুর। তার চেয়ে বেশি পড়াশোনা নাকি আর কেউ করেননি। ‘কফি উইথ করণ’-এর একটি পর্বে রণবীর মজার একটি ঘটনা শেয়ার করে নিয়েছিলেন। সেখানেই তিনি বলেছিলেন— কাপুর পরিবারের মধ্যে তিনিই নাকি সবচেয়ে বেশি পড়াশোনা করা সদস্য।

রণবীর বলেন, 'দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের সময়ে তিনি আমেরিকায় ছিলেন। তখন তিনি তার বাবা ঋষি কাপুর পরিচালিত ‘আ অব লওট চলে’ সিনেমার কাজে সাহায্য করছিলেন। আর  মা নীতু কাপুর স্কুল থেকে তার পরীক্ষার ফল আনতে গিয়েছিলেন।' সেদিন নাকি রণবীরের বন্ধু আয়েশা ফোন করে নীতুকে বলেন, রণবীর ৫৪.৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে। এ খবর শুনে নীতু আনন্দে চিৎকার করে ওঠেন।

রণবীর আরও বলেন, সেই সময় তার পাশ করার খবর শুনে বাড়িতে বড় করে পার্টির আয়োজন করা হয়েছিল। কারণ কাপুর পরিবারের ছেলেদের মধ্যে তিনিই প্রথম, যিনি একবারও ফেল না করে দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছিলেন। 

কাপুর পরিবারে তুমিই কি প্রথম ছেলে, যে একবারও ফেল না করে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ?— করণ জোহরের এমন প্রশ্নের জবাবে রণবীর বলেন— হ্যাঁ, আমার জন্য পার্টির আয়োজনও করা হয়েছিল। আমার ঠাকুরমার চোখে পানি চলে এসে গিয়েছিল আনন্দে। কারণ কাপুর পরিবারের কোনো ছেলে এর আগে একবারে দশম শ্রেণির পরীক্ষা পাশ করতে পারেনি। এটা আমাদের পরিবারের কাছে খুব বড় একটা ঘটনা ছিল। তাই আমি মজা করে বলি— আমিই আমাদের পরিবারের সবচেয়ে শিক্ষিত মানুষ।

উল্লেখ্য, অভিনেতা রণবীর কাপুরকে খুব শিগগির তার স্ত্রী আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বানশালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যাবে। এ ছাড়া তিনি নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন। সেই সিনেমায় সাই পল্লবী সীতার চরিত্রে, যশ রাবণ, সানি দেওল হনুমানের চরিত্রে এবং রবি দুবে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করবেন। এ সিনেমাটি দুটি পর্বে মুক্তি পাবে।

 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম