Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমির খানের তৃতীয় স্ত্রী স্প্র্যাট কত সম্পত্তির মালিক?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:২৪ এএম

আমির খানের তৃতীয় স্ত্রী স্প্র্যাট কত সম্পত্তির মালিক?

Advertisement

বলিউড তারকা আমির খান তৃতীয়বারের মত বিয়ে করেছেন। দীর্ঘদিনের প্রেমের পর রোববার গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন তিনি। এবার গৌরী স্প্র্যাটার সম্পত্তির পরিমাণ নিয়ে দেখা দিয়েছে ভক্তদের মাঝে কৌতূহল।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যম ও তথ্য বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ম্যাজিকব্রিক্সের প্রতিবেদন অনুযায়ী, পেশায় ফ্যাশন স্টাইলিস্ট ও বিউটি সেলুন ব্যবসায়ী গৌরীর মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ থেকে ৪০ কোটি রুপি। সফল ব্যবসায়িক উদ্যোগ ও ফ্যাশন খাতের বিভিন্ন লাভজনক বিনিয়োগ থেকেই এই বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন তিনি।

৪৭ বছর বয়সি গৌরী স্প্র্যাট মূলত ভারতের ব্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তার মা ব্যাঙ্গালুরুতে একটি জনপ্রিয় বিউটি সেন্টার চালাতেন, যা তাকে পরবর্তীতে সৌন্দর্য ও ফ্যাশন শিল্পে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করে। সৌন্দর্য চর্চামূলক ব্যবসায় আসার আগে গৌরী পোশাক ডিজাইন ও কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পরবর্তীতে ২০০৭ সালে তিনি ভারতের বিখ্যাত বিউটি সেলুন চেইন 'বিব্লান্ট'-এর সহ-মালিক ও ব্যবস্থাপক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে বিব্লান্টের একটি সফল শাখা পরিচালনা করছেন। এর পাশাপাশি 'আমির খান প্রোডাকশনস'-এর বিভিন্ন সৃজনশীল প্রজেক্টে পরামর্শক হিসেবেও কাজ করছেন তিনি।

গৌরীর শিক্ষাগত ও পারিবারিক ব্যাকগ্রাউন্ডও বেশ বৈচিত্র্যময়। তার বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ এবং মা রীতা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত। ভারতের উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষ করে তিনি লন্ডনে চলে যান এবং ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফির ওপর উচ্চতর ডিগ্রি নেন।

উল্লেখ্য, মুম্বাইয়ে নিজের বাড়িতে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন ৬১ বছরের আমির খান। তারা গত দুই বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। গত বছর নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। এটি এই অভিনেতার তৃতীয় বিয়ে। এর আগে তিনি ১৯৮৬ সালে রীনা দত্ত এবং ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন। পরবর্তীতে যথাক্রমে ২০০২ এবং ২০২১ সালে তাদের সঙ্গে আমির খানের বিবাহবিচ্ছেদ হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম