Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সম্পর্কের মধ্যে কিছু ভুল হয়ে থাকলে তার দায় সম্পূর্ণ আমার: সোহেল খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম

সম্পর্কের মধ্যে কিছু ভুল হয়ে থাকলে তার দায় সম্পূর্ণ আমার: সোহেল খান

Advertisement

২৪ বছরের দাম্পত্যের পর ২০২২ সালে আইনি বিচ্ছেদ হয় বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ভাই সোহেল খান ও সীমা সাজদেহ দম্পতির। তবে দুই ছেলেকে একসঙ্গেই বড় করেছেন এ দম্পতি। এবং বিয়েভাঙার কারণে তাদের মধ্যে বন্ধুত্বও এতটুকুও নষ্ট হয়নি। 

যদিও সম্পর্কভাঙার ঘটনা তারকাদের জীবনে নতুন কোনো ঘটনা নয়। দীর্ঘদিন ঘর করার পরও ডিভোর্সের পথ বাছতে হয়েছে অনেককেই। তেমনই বছর চারেক আগে বিচ্ছেদ হয়েছে অভিনেতা সোহেল খানের। কিন্তু সম্পর্কের সমীকরণ কখনো বদলায়নি পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব। 

প্রেম হোক কিংবা বিয়ে— গতিপথ বদলালে অনেকেই কাদা ছোড়াছুড়ির পথ বেছে নেন। একে অন্যের দিকে দোষ চাপিয়ে মুখ চালান। কিন্তু এ ক্ষেত্রে যেন ব্যতিক্রম সালমান খানের ভাই সোহেল খানের। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাবেক স্ত্রী সীমা খানকে দেখে খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। প্রকাশ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার দায় নিজের কাঁধেই তুলে নেন তিনি। 

সাবেক স্ত্রীকে রিয়্যালিটি শোর মঞ্চে দেখে সোহেল বলেন, ‘খুব ভালো লাগছে সীমাকে দেখে। আসলে ওই সুন্দরী নারীর সঙ্গেই তো আমি ২৪ বছর কাটিয়েছি। সবার সামনে আমি স্বীকার করতে চাই— সম্পর্কের মধ্যে কিছু ভুল হয়ে থাকলে তার দায় সম্পূর্ণ আমার।’

সাবেক স্বামীর মুখে এ কথা শুনে তখন চোখে পানি আসে সীমা সাজদেহর। সম্পর্কভাঙার পর অনেকটা সময়ে একাকিত্বে কেটেছে তার। তাই খানিক নতুন অভিজ্ঞতার জন্য রিয়্যালিটি শোয়ে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

সীমা খান বলেন, ‘এটা শুধু টিকে থাকার লড়াই নয়; সম্পর্ক ও মানুষের মনকে বোঝার চেষ্টা করা। সে জন্য এই সফরটা আমার কাছে ভীষণভাবে আকর্ষণীয়। নতুন মানুষের সঙ্গে পরিচয়, সমীকরণ তৈরি এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য একেবারেই প্রস্তুত তিনি।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম