Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নিজের বায়োপিকে দীপিকাকে চান হেমা মালিনী, জানালেন পছন্দের কারণ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:১৩ এএম

নিজের বায়োপিকে দীপিকাকে চান হেমা মালিনী, জানালেন পছন্দের কারণ

Advertisement

বিনোদন জগতের তারকা থেকে শুরু করে বিশেষ ব্যক্তিত্বদের নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে বহু বায়োপিক। এবং এখনো হচ্ছে। এবার নির্মাণ হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী হেমা মালিনীর বায়োপিক। 

ভারতীয় সিনেমার 'ড্রিম গার্ল'খ্যাত অভিনেত্রী হেমা মালিনী দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে বহু সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও হেমা মালিনী দেখেছেন বহু ওঠাপড়া। এবার তার জীবনের সেই অজানা ইতিহাস আসতে চলেছে রুপালি পর্দায়।

সম্প্রতি চলচ্চিত্র জগতে তার ৬০ বছরের পূর্তি উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে হেমা মালিনী কথা বলেন এ বায়োপিক সম্পর্কে। একটি বায়োপিক তৈরি হওয়া মানেই একজনের চরিত্রে অন্য আরেকজনের অভিনয় করা। খুব স্বাভাবিকভাবেই, তাই প্রশ্ন উঠে আসে হেমা মালিনী নিজের চরিত্র কাকে দেখতে চান?

এমন প্রশ্ন শুনেই একমুহূর্ত দেরি না করে এ বর্ষীয়ান অভিনেত্রী বলেন, 'নিজের চরিত্রে অবশ্যই দীপিকা পাড়ুকোনকে দেখতে চাই।' যদি দীপিকা এ চরিত্রে অভিনয় করতে রাজি থাকেন তাহলে তিনি আপত্তি করবেন না। আবার যদি অন্য কেউ করেন, তাতেও তিনি আপত্তি করবেন না। পরিচালক যাকে যোগ্য মনে করবেন তাকেই নিতে পারেন, এতেও তার কোনো আপত্তি নেই।

একটি কথা না বললেই নয়, অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে দীপিকা পাড়ুকোনের সম্পর্ক ভীষণ ভালো। এর আগে ২০১৫ সালে হেমা মালিনী নিজের জীবনের ওপর লেখা বই প্রকাশের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন দীপিকাকে। এ ছাড়া দীপিকার প্রথম সিনেমায় তাকে ‘ড্রিম গার্ল’ বলে সমাধান করা হয়, যা একমাত্র ডাকা হয় হেমা মালিনীকে।

হেমা মালিনীর চরিত্রে আগামী দিনে যদি দীপিকা পাড়ুকোনকে দেখা যায়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্ক ভীষণ ভালো, তাই এটা আশাই করা যায় হেমা মালিনীর চরিত্রটিকে একেবারে নিখুঁতভাবে পর্দায় তুলে ধরতে পারবেন দীপিকা পাড়ুকোন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম