Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শিল্পা শিন্ডেকে তুলাধোনা করলেন হিনা খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম

শিল্পা শিন্ডেকে তুলাধোনা করলেন হিনা খান

Advertisement

রাজনীতিবিদ ও টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী শিল্পা শিন্ডের নাম বারবার বিতর্কে উঠে আসছে। কিছু দিন আগেই খবর ছড়িয়ে পড়ে— তিনি একসময়ে যৌন হেনস্তার মিথ্যা অভিযোগ এনেছিলেন।

নিজেই জানান সে কথা। তারপর থেকে সমালোচিত ‘ভাবিজি ঘর পর হ্যায়’ অভিনেত্রী। বর্তমানে শিল্পা শিন্ডে রয়েছেন নেটফ্লিক্সের রিয়্যালিটি শো ‘লকআপ সিজন ২’-তে। সেখানেও নানা বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী।

এদিকে ‘বিগ বস ১১’-এর সময় থেকে শিল্পা শিন্ডের সঙ্গে নানা বিষয় নিয়ে তর্কবিতর্ক জড়িয়ে পড়েন অভিনেত্রী হিনা খান। আবার শিল্পা শিন্ডেকে কটাক্ষ করলেন অভিনেত্রী। একসময় তার ক্যানসারে আক্রান্ত হওয়া নিয়েও মশকরা করেছিলেন শিল্পা। 

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিনা ও তার স্বামী রকি জয়সওয়াল। সেখানে এ তারকা দম্পতি শিল্পার কড়া সমালোচনা করেন। তাদের অভিযোগ— হিনা যখন স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন, তখনো শিল্পা তাকে নিয়ে মজা করেছিলেন।

যৌন হেনস্তার ভুয়া অভিযোগ নিয়ে শিল্পা শিন্ডের উদ্দেশে হিনা খান বলেন, যদি ওই মানুষটি আত্মহত্যা করতেন তাহলে কী হতো? যৌন হেনস্তার অভিযোগ খুবই গুরুতর বিষয়। এ ভুয়া অভিযোগের জন্যই মানুষ সত্যিকারের ভুক্তভোগীদেরও বিশ্বাস করতে চাইবে না।

স্ত্রীর মন্তব্য সমর্থন করে রকি জয়সওয়ালও বলেন, এবার সত্যিকারের ভুক্তভোগীদের কী হবে? কেউ যদি নিজে ভুক্তভোগী না হয়েও আইনের অপব্যবহার করে, তাহলে তো যে কারও বিরুদ্ধে এমন অভিযোগ করা যায়। অনেক সময়েই পারিশ্রমিক পেতে দেরি হয়। তাই বলে কি আমরা সবার বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করব?

যৌন হেনস্তার অভিযোগ যে মিথ্যা ছিল, তা নিজেই প্রকাশ্যে এনেছেন শিল্পা শিন্ডে। তাই সে প্রসঙ্গে হিনা বলেন, ৮-১০ বছর পর প্রকাশ্যে এসে এসব বলার কোনো মানে হয় না। আমার মনে হয়, শিল্পা ভেবেছিলেন— সবাই তাকে বাহবা দেবে সত্যিটা বলার জন্য। কিন্তু উল্টোটা হয়েছে। তার ভাবা উচিত ছিল— অনেকেই ভবিষ্যতে এ আইনের অপব্যবহার করতে পারে।

অনেক দিন ধরে হিনা ও শিল্পার মধ্যে বিতর্ক। সেই প্রসঙ্গে হিনা বলেন, শিল্পা বলেছেন— আমি নাকি নিজের প্রচারের জন্য ওর নাম নিয়েছি। কিন্তু গত ১০ বছরে আমি কখনো তাকে নিয়ে কিছু বলিনি। অথচ শিল্পা আমার অসুস্থতাকে টেনে এনেছেন। 

এ প্রসঙ্গে কিছুটা সুর চড়িয়ে হিনার স্বামী রকি বলেন, শিল্পা শিন্ডের মতো মানুষ সম্মান পাওয়ার যোগ্য নন। তিনি নিজের ইচ্ছামতো ধারাবাহিক (ভাবিজি ঘর পর হ্যায়) ছেড়েছিলেন। নিজের নারী পরিচয় ও যৌন হেনস্তার অভিযোগকে ব্যবহার করেছিলেন তিনি। তারপরও তিনি হিনার ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে মন্তব্য করার সাহস দেখিয়েছেন। তিনি কে যে এমন কথা বলবেন?

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম