Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দেশবরেণ্য নাট্যজন মামুনুর রশীদের মা আর নেই

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম

দেশবরেণ্য নাট্যজন মামুনুর রশীদের মা আর নেই

নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন। ছবি: সংগৃহীত

Advertisement

দেশের বর্ষীয়ান অভিনেতা, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদের মা রোকেয়া খানম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুর রশীদের ছোট ভাই ডা. রশিদ আমিন। 

তিনি জানান, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রোকেয়া খানম। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

পারিবারিক সূত্রে জানা যায়, রোকেয়া খানম দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি ‘হার্ট অ্যাটাক’ করেন। 

শুক্রবার (২৪ জুলাই) সকালে ঢাকায় মামুনুর রশীদের মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিজ জেলা টাঙ্গাইলে নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

উল্লেখ্য, মামুনুর রশীদ বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম পথিকৃৎ ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে মঞ্চনাটক, টেলিভিশন নাটক এবং সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম