Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ব্যক্তিগত ছবি ব্যবহার করায় ক্ষুব্ধ প্রভা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম

ব্যক্তিগত ছবি ব্যবহার করায় ক্ষুব্ধ প্রভা

Advertisement

সম্প্রতি একটি নাটকের প্রচারণা চালাচ্ছিল ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’। ‘লুক আ লাইক’ নামের নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সাদিয়া জাহান প্রভা, চিত্রলেখা গুহ ও সাইদুর রহমান পাভেল। ট্রেলার ও একাধিক পোস্টারও প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।

আজ মুক্তির দিন নতুন আরেকটি পোস্টারে নাটকের লুক কিংবা দৃশ্য নয়, প্রভার ব্যক্তিগত একটি ছবি ব্যবহার করা হয়েছিল। প্রকাশের পর থেকে সেটা নিয়ে নেতিবাচক মন্তব্যও করছিল নেটিজেনরা।

বিষয়টি নজরে পড়ে প্রভার। তিনি ক্ষুব্ধ হয়ে দিয়েছেন প্রতিক্রিয়া। ফেসবুক বার্তায় প্রভা লেখেন, ‘পোস্টারটি যিনি ডিজাইন করেছেন, তিনি গুরুতর ভুল করেছেন। এ ছবিটি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে। এটি আমার ব্যক্তিগত ছবি, যা আমি নিজেই ব্লুটুথ রিমোট ব্যবহার করে তুলেছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ছবিটির যদি নাটক বা এর গল্পের সঙ্গে কোনো সম্পর্কই না থাকে, তাহলে এটি কোনোভাবেই ব্যবহার করা উচিত হয়নি। পোস্টার ডিজাইনার, পরিচালক কিংবা প্রযোজনা দলের উচিত ছিল আমার ইনস্টাগ্রামের ছবি ব্যবহারের আগে আমার সঙ্গে যোগাযোগ করে অনুমতি নেওয়া।’

পেশাদার কাজের ক্ষেত্রে এমন ‘অপেশাদার’ আচরণ কাম্য নয় বলে মনে করেন প্রভা। তার ভাষ্য, ‘আমি এটাকে মোটেও পেশাদার আচরণ বলে মনে করি না। কারও ব্যক্তিগত ছবি তার সম্মতি ছাড়া ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

প্রভার এই প্রতিক্রিয়া আমলে নিয়েছে ‘বঙ্গ’। তড়িঘড়ি ওই পোস্টার মুছে দেওয়া হয়েছে তাদের পেজ থেকে। পরে নতুন আরেকটি পোস্টার প্রকাশ করা হয়। যেখানে নাটক থেকেই প্রভার একটি লুক ব্যবহার করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম