Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কেন নিজেকে প্রেম থেকে দূরে রেখেছেন, মুখ খুললেন সব্যসাচী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১১:৪৯ এএম

কেন নিজেকে প্রেম থেকে দূরে রেখেছেন, মুখ খুললেন সব্যসাচী

Advertisement

‘শ্বেত পাথরের থালা’ হোক কিংবা ‘ফেলুদা’— সব্যসাচী চক্রবর্তী চিরকালই অনন্য। চিরকাল নিজেকে কাজের মধ্যেই আবদ্ধ রেখেছেন তিনি। এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করলেও তার কোনো নারী বন্ধু কিংবা পরকীয়া রয়েছে— এমন খবর শোনা যায়নি। কেন নিজেকে সব সময় প্রেম থেকে দূরে রেখেছেন এ বর্ষীয়ান অভিনেতা।

রাহুলের সঙ্গে আড্ডা দিতে গিয়ে এ কথা স্বীকারও করেছিলেন মিঠুন চক্রবর্তী। একজন ভীষণ ভালো মনের মানুষ হলেও সব্যসাচী চক্রবর্তী যে আদ্যপান্ত অত্যন্ত রোমান্টিক একজন মানুষ, সে কথাও বলেছিলেন অভিনেতা। কিন্তু সত্যিই কি তিনি আনরোমান্টিক? সত্যি কি কারও প্রেমে পড়েননি সব্যসাচী?

সম্প্রতি আড্ডা জিবির এক সাক্ষাৎকারে আবারও সেই প্রশ্নের সম্মুখীন হন কিংবদন্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। কেন সব্যসাচীর কোনো সম্পর্কের কথা কোনো দিন শুনতে পাওয়া যায়নি—এমন প্রশ্নের উত্তরে এ বর্ষীয়ান অভিনেতা বলেন,  কে বলে যে আমি প্রেমে পড়িনি? আমি বারবার প্রেমে পড়েছি। 

তিনি বলেন, আমি প্রকৃতির প্রেমে পড়েছি। আমি ওয়ার্ল্ড লাইফের প্রেমে পড়েছি। আমি ক্যামেরার প্রেমে পড়েছি; কিন্তু আমি কখনো কোনো নারীর প্রেমে পড়িনি।

সব্যসাচী বলেন, মানুষ ভীষণ ভয়ংকর। সে যে কখন কি করবে কেউ বলতে পারে না। মানুষের সঙ্গে কোনো রিলেশনশিপ না রাখাই ভালো। তাই যখন আমি একটি সম্পর্কে আছি তখন অন্য কারও সঙ্গে কোনো সম্পর্কে থাকার দরকার নেই। আমি শুধু আমার পরিবারের কথাই ভাবতে চাই এবং পরিবারের সঙ্গেই থাকতে চাই।

যেহেতু সব্যসাচী একজন সেলিব্রেটি, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসে যে তিনি কীভাবে মানুষের মনে চিরকাল থেকে যেতে চান? উত্তরে এ বর্ষীয়ান  অভিনেতা বলেন, আমি একদমই চাই না আমাকে কেউ মনে রাখুক। কেন আমাকে কেউ মনে রাখবে? কাকে কে মনে রেখেছে? 

তিনি বলেন, নোবেল পুরস্কার প্রথম কে পেয়েছে কেউ মনে রেখেছে? প্রথম কে জানে গিয়েছে সেটা কি কেউ মনে রেখেছে? তাহলে আমাকে কেউ মনে রাখবে কেন? আমি চাইও না আমাকে কেউ মনে রাখুক।

উল্লেখ্য, শুক্রবার (৭ আগস্ট) মুক্তি পেল সব্যসাচী চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সিজন ৩'। জয়দীপ মুখার্জির পরিচালনায় তৈরি এই আইনি থ্রিলারঘরানার সিরিজে তিনি ‘দিগ্বিজয় সিংহ’ নামে একজন দক্ষ ও জটিল আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম