Logo
Logo
×

Advertisement

বিনোদন

পোশাক নিয়ে সমালোচনার মুখে ওয়ামিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম

পোশাক নিয়ে সমালোচনার মুখে ওয়ামিকা

সম্প্রতি ‘আওয়ারাপান ২’ সিনেমার একটি অনুষ্ঠানে সম্পূর্ণ ভিন্নধর্মী লুকে উপস্থিত হন ভারতীয় অভিনেত্রী ওয়ামিকা গাব্বি।

Advertisement

সম্প্রতি ‘আওয়ারাপান ২’ সিনেমার একটি অনুষ্ঠানে সম্পূর্ণ ভিন্নধর্মী লুকে উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। চিরাচরিত লাল গালিচার জমকালো পোশাক কিংবা গ্ল্যামারাস গাউন এড়িয়ে স্পোর্টি ও ‘ওয়াইটুকে’ অনুপ্রাণিত একটি পরীক্ষামূলক পোশাক বেছে নিয়েছিলেন তিনি। তবে তার এই অনন্য সাজ নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। 

অনুষ্ঠানের জন্য ওয়ামিকা একটি ওভারসাইজড বাদামী ও কালো শেডের চিতা-প্রিন্ট ফুটবল জার্সি বেছে নেন। জার্সির কলারটি ছিল সাদা-কালো রঙে তৈরি এবং সামনে ছিল বোল্ড গ্রাফিক ডিটেইলিং। 

তিনি জার্সিটিকে একটি মিনি ড্রেস হিসেবে পরিধান করেন, যার নিচের অংশ থেকে সামান্য কালো রঙের টিউল বা ঝালর উঁকি দিচ্ছিল।

খেলাধুলার এই ক্যাজুয়াল পোশাকটিকে রাতের মানানসই রূপ দিতে তিনি বেছে নেন সরু স্টিলেটো হিলসহ কালো অ্যাঙ্কেল বুট। অভিনেত্রীর পুরো সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল চোখ ঢাকা ওয়াইটুকে ধাঁচের কালো সানগ্লাস। পাশাপাশি তার ছোট, উস্কোখুস্কো হেয়ারস্টাইল তার পুরো চেহারায় একটি ভিন্ন আমেজ এনে দেয়। গহনা ছাড়াই তার পোশাক, চশমা ও জুতোকে লুকের মূল আকর্ষণ হিসেবে রাখেন এই অভিনেত্রী। 

ওয়ামিকা সাহসিকতার সঙ্গে নতুন এই ফ্যাশন উপভোগ করলেও ইন্টারনেটে ভক্ত ও নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকেই এই ওভারসাইজড জার্সি, অদ্ভুত চশমা ও হেয়ারস্টাইলের সমন্বয়ের তীব্র সমালোচনা করেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন তাকে নিয়ে মজা করে কমেন্ট করেছেন ‘বলিউডের শহীদ আফ্রিদি’। তবে কিছু মন্তব্য ছিল অনেক বেশি কঠোর, যেখানে নেটিজেনরা—‘খুবই সস্তা লুক’, ‘বাজে’, ‘ছাপরি’ কিংবা ‘পুরো জোকার লাগছে...’ বলে কটাক্ষ করে মন্তব্য করেন। 

অন্য একজন লিখেছেন, ‘সব স্টাইল সবাইকে মানায় না। ওয়ামিকা গাব্বি এর উৎকৃষ্ট উদাহরণ। তার ওপর মেকআপ বাজে এবং ড্রেসটির ফিটিং ভালো নয়।’ 

তবে সমালোচনার পাশাপাশি অনেক অনুরাগী তার এই ভিন্নমাত্রার চেষ্টার প্রশংসাও করেছেন। ভক্তদের একাংশ তার এই সাহসী লুককে ‘মনোমুগ্ধকর’ বলে উল্লেখ করেছেন এবং তার নিজস্ব ইউনিক ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। 

সূত্র: ফ্রি প্রেস জার্নাল 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম