Logo
Logo
×

Advertisement

বিনোদন

ডান কানে কম শুনছেন বিটিএস তারকা ভি, চলছে চিকিৎসা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:০২ এএম

ডান কানে কম শুনছেন বিটিএস তারকা ভি, চলছে চিকিৎসা

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস-এর সদস্য ভি। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী কিম তাই-হিয়াং—যিনি বিটিএসের ‘ভি’ নামে পরিচিত—জানিয়েছেন যে তিনি তার ডান কানে কম শুনছেন। ফলে চিকিৎসা নেওয়া শুরু করেছেন।

সম্প্রতি একটি লাইভস্ট্রিমে ভি জানান যে, তিনি দুই বছরেরও বেশি সময় ধরে এই সমস্যায় ভুগছেন। তিনি বলেন, তার বাম কানের তুলনায় ডান কানে শোনার ক্ষমতা বর্তমানে প্রায় ৩০ শতাংশে নেমে এসেছে। গত জুন ২০২৫-এ সম্পন্ন হওয়া বাধ্যতামূলক সামরিক বাহিনীর দায়িত্ব পালনকালে এই সমস্যাটি আরও গুরুতর আকার ধারণ করে বলে তিনি জানান। 

ভি স্বীকার করেন, শুরুতে বিষয়টি নিয়ে তিনি তেমন গুরুত্ব দেননি এবং ভেবেছিলেন এটি কেবল ‘মানসিক শক্তির’ বিষয়। তবে বর্তমানে তিনি নিয়মিত ওষুধ সেবন করছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে যোগাযোগ রাখছেন।

চলতি বছর বিটিএস ব্যান্ডের সদস্যরা পুনর্মিলিত হওয়ার পর চার বছরেরও বেশি সময় পর তারা প্রথম ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছেন। ব্যান্ডের সকল সদস্যই ইতোমধ্যে তাদের বাধ্যতামূলক ১৮ মাসের সামরিক সেবা বা সমমানের দায়িত্ব সম্পন্ন করেছেন। 

ভি জানান যে ব্যান্ডের চলমান ‘আরিরাং ওয়ার্ল্ড ট্যুর’ অব্যাহত রাখার পাশাপাশি তিনি এই শারীরিক জটিলতা থেকে সেরে ওঠার জন্য চিকিৎসাসেবা নিচ্ছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিটিএস তারকার বাড়িতে ১৩৩ বার বেল বাজানো ব্রাজিলিয়ান নারী ভক্তের কারাদণ্ড

বিটিএস তারকার বাড়িতে ১৩৩ বার বেল বাজানো ব্রাজিলিয়ান নারী ভক্তের কারাদণ্ড

বুসান শহরকে উৎসবে রূপান্তর করল বিটিএস

বুসান শহরকে উৎসবে রূপান্তর করল বিটিএস

নতুন মোটরবাইক নিয়ে হাজির বিটিএস তারকা জং কুক

নতুন মোটরবাইক নিয়ে হাজির বিটিএস তারকা জং কুক

জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা

জালিয়াতির অভিযোগে গ্রেফতারের শঙ্কায় বিটিএসের প্রতিষ্ঠাতা

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম