Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অনুপম রায়ের প্রথম স্ত্রী কে ছিলেন?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম

অনুপম রায়ের প্রথম স্ত্রী কে ছিলেন?

ছবি: সংগৃহীত

Advertisement

কলকাতার অত্যন্ত জনপ্রিয় গীতিকার, সংগীত পরিচালক, সুরকার ও সংগীতশিল্পী অনুপম রায় বাবা হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) কলকাতার একটি হাসপাতালে তার স্ত্রী পুত্রসন্তানের জন্ম দেন। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে গায়িকা প্রষ্পিতা পালকে বিয়ে করেন তিনি। চলতি মাসে একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় এ তারকা দম্পতির ছেলেসন্তান। প্রষ্পিতার সঙ্গে এটি ছিল গায়কের তৃতীয় বিয়ে, যা নিয়ে বেশ ট্রলের মুখেও পড়তে হয় তাকে। অনেকেই পরিচিত গায়কের দ্বিতীয় স্ত্রী— পিয়া চক্রবর্তীর সঙ্গে। তবে অনেকেই জানেন না অনুপম রায়ের প্রথম স্ত্রী কে ছিলেন, তার পরিচয় কী।

ব্যক্তিগতজীবনকে সেভাবে কখনোই লাইমলাইটে আনেন না অনুপম রায়। হাতেগোনা পোস্ট করেছেন প্রষ্পিতাকে নিয়ে। দ্বিতীয় স্ত্রী পিয়ার ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। তবে অনুপম রায়ের প্রথম স্ত্রীর সঙ্গে তার ছবি নেই বললেই চলে। অন্তত প্রকাশ্যে তো বটে।

জানা যায়, গায়কের প্রথম বউয়ের নাম শ্রেয়া। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে যখন ইঞ্জিনিয়ারিং পড়তেন, ঠিক তখনই জড়ান সম্পর্কে। এরপর দুজনে বিয়েও করেন। আর বিয়েটা ভাঙেও ব্যক্তিগত কারণে। দুপক্ষই ভাঙা বিষয় নিয়ে কোনো দিন কাদা ছোড়াছুড়ি করেননি। এমনকি নিজের পরিচয় জনসম্মুখে আনার চেষ্টাও করেননি তারা। বরং অন্তরালেই থেকে গেছেন।

আর গায়কের দ্বিতীয় বিয়ে হয় ২০১৫ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে। পিয়া পেশায় সমাজকর্মী। গান শুধু ভালোইবাসেন না, তার গায়িকীও বিশেষভাবে প্রশংসিত। একাধিক কনসার্ট করেছিলেন অনুপম ও পিয়া জুটি হয়ে। করোনাকালে লকডাউনে ২০২১ সালে দুজনে যৌথভাবে বিয়ে ভাঙার কথা ঘোষণা দেন। এ ক্ষেত্রেও কোনো বিতর্ক নয়; বরং বেশ সুষ্ঠুভাবেই আলাদা হয়ে যান তারা।  দ্বিতীয়বার ডিভোর্সের পর এক সাক্ষাৎকারে অনুপম বলেছিলেন— ‘পিয়ার চলে যাওয়া জীবনের সব থেকে বড় ক্ষতি’। 

‘তুমি অন্য কারও সঙ্গে বেঁধ ঘর’— নিজের এই গানের কথাটি যেন অনুপমের জীবনের সঙ্গে মিশেও  গেছে। তিনি ও পিয়া দুজনেই এখন অন্য ঘরে সুখ খুঁজে নিয়েছেন। পিয়া নতুনভাবে সংসার শুরু করেছেন শক্তিমান অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। তাদের এক ছেলেও হয়েছে ২০২৫ সালের জুন মাসে। আর অনুপমের ঘুড়ি বাঁধা পড়েছে প্রষ্পিতায়। তাদের কোলেও এসেছে এক ছোট্ট রাজপুত্র।

শুক্রবার (২১ আগস্ট) সামাজিক মাধ্যম ফেসবুকে ছেলের প্রথম ঝলক শেয়ার করে নেন প্রষ্পিতা। যদিও খুদের মুখ দেখাননি তিনি। অনুপমপুত্র তখন মায়ের কোলে নিশ্চিতে ঘুম দিয়েছে। আর সেই ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন— ‘আমার সোনা, প্রতিটি মুহূর্তের জন্য আমি ঈশ্বর ও প্রকৃতির কাছে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, অনুপম রায় ২০১০ সালে সৃজিত মুখার্জির বিখ্যাত চলচ্চিত্র 'অটোগ্রাফ'-এ 'আমাকে আমার মতো থাকতে দাও' এবং 'বেঁচে থাকার গান' গেয়ে বাংলা সংগীত জগতে এক বিশাল আলোড়ন তৈরি করেন। এরপর থেকে তিনি দুই বাংলাতেই সমানভাবে সমাদৃত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম