Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

৫ সিনেমা থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ, নেপথ্যে ছিলেন কে?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম

৫ সিনেমা থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ, নেপথ্যে ছিলেন কে?

ফাইল ছবি

Advertisement

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘দেবদাস’, ‘মহব্বতে’-এর মতো সিনেমায় তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। তবে একটা সময় শাহরুখের প্রযোজনায় তৈরি হতে যাওয়া একাধিক সিনেমা থেকে বাদ পড়েছিলেন ঐশ্বরিয়া। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ঘটনা ২০০৩ সালের ‘চলতে চলতে’ সিনেমাকে ঘিরে।

‘চলতে চলতে’ সিনেমায় শাহরুখের বিপরীতে প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া।  কিন্তু শুটিং শুরুর কিছুদিন পর তাকে সরিয়ে নেওয়া হয় এবং তার জায়গায় অভিনয়ে আসেন রানি মুখার্জি। 

সেই সময় ঐশ্বরিয়া ও সালমান খানের সম্পর্কের টানাপোড়েন চলছিল। বিভিন্ন প্রতিবেদন ও গুঞ্জন অনুযায়ী, সালমান ‘চলতে চলতে’র সেটে গিয়ে নানা ধরনের ঝামেলা তৈরি করেছিলেন। এতে শুটিং ব্যাহত হওয়ার পাশাপাশি পুরো টিমের ওপরও চাপ তৈরি হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ঐশ্বরিয়াকে সিনেমা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তী সময়ে সালমান ও ঐশ্বরিয়া দুজনেই শাহরুখের কাছে ক্ষমা চেয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। তবে নির্মাতারা আর ঝুঁকি নিতে চাননি।

শুধু ‘চলতে চলতে’ নয়, শাহরুখের সঙ্গে আরও অন্তত চারটি সিনেমা হাতছাড়া হয়েছিল ঐশ্বরিয়ার। সিমি গারেওয়ালের চ্যাট শোতে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী নিজেই। তার বাদ পড়া সিনেমার তালিকায় ‘বীর জারা’ ও ‘কল হো না হো’র নামও উঠে আসে।

ঐশ্বরিয়া বলেছিলেন, কয়েকটি সিনেমায় তাকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হলেও হঠাৎ করেই কোনো স্পষ্ট কারণ ছাড়াই তাকে বাদ দেওয়া হয়। বিষয়টি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক ছিল বলেও জানিয়েছিলেন অভিনেত্রী।

পরবর্তী সময়ে শাহরুখও ঐশ্বরিয়াকে সিনেমা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ভুল হিসেবে দেখেছিলেন এবং তার কাছে দুঃখ প্রকাশ করেছিলেন। তবে প্রযোজক হিসেবে নিজের সীমাবদ্ধতার কথাও জানিয়েছিলেন তিনি।

শাহরুখের ভাষ্য অনুযায়ী, সিদ্ধান্তটি শুধু তার একার ছিল না। তার সঙ্গে ইউটিভিসহ আরও ১০-১১ জনের একটি টিম যুক্ত ছিল। সিনেমাটি তিন থেকে চার মাসের মধ্যে শেষ করার চাপ ছিল। ফলে কোম্পানির সুনাম ও ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় নিয়ে সম্মিলিতভাবেই ঐশ্বরিয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

একই সঙ্গে ঐশ্বরিয়ার পেশাদারিত্বের প্রশংসাও করেছিলেন শাহরুখ। তার মতে, ঐশ্বরিয়া অত্যন্ত পেশাদার একজন শিল্পী এবং তাকে সিনেমা থেকে বাদ দেওয়াটা ছিল সম্পূর্ণ পেশাগত সিদ্ধান্ত।

তবে এই ঘটনায় ক্যারিয়ারে থমকে যাননি ঐশ্বরিয়া রাই। পরবর্তী সময়ে নিজের অভিনয় দিয়ে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেন তিনি। পরে অভিষেক বচ্চনকে বিয়ে করে সংসার ও মাতৃত্বের পাশাপাশি নিজের ক্যারিয়ারও এগিয়ে নেন এই অভিনেত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম