Logo
Logo
×

Advertisement

বিনোদন

চোট কাটিয়ে কাজে ফিরছেন রাশমিকা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম

চোট কাটিয়ে কাজে ফিরছেন রাশমিকা

Advertisement

চোটের কারণে প্রায় এক মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও কাজে ফিরছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার আসন্ন সিনেমা ‘মাইসা’র শুটিংয়ের সময় হিপে চোট পাওয়ার পর চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন তিনি। এবার সুস্থ হয়ে শিগগিরই সেটে ফেরার খবর জানিয়েছেন এই অভিনেত্রী।

বিরতির সময় বেশিরভাগ সময় বাড়িতে কাটিয়েছেন রাশমিকা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বিশ্রামে থাকার সময়ের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানো, ধর্মীয় রীতি পালন, পোষা কুকুরের সঙ্গে খেলা, ধাঁধা মেলানো কিংবা বাগানে সময় কাটানোর মুহূর্ত দেখা গেছে।

এই অপ্রতাশিত ছুটিটা যে তিনি বেশ উপভোগ করেছেন, সেটিও জানিয়েছেন রাশমিকা। ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি শিগগিরই কাজে ফিরছি। কিন্তু সত্যি বলতে এই দিনগুলো আমি ভীষণ মিস করব’।

চোট পাওয়ার আগে টানা কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন রাশমিকা। এর মধ্যে অন্যতম আলোচিত সিনেমা ‘মাইসা’।  গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত এই ইমোশনাল অ্যাকশন  থ্রিলারে রাশমিকাকে দেখা যাবে এক সাহসী উপজাতি নারীর চরিত্রে। সিনেমাটিতে তার চরিত্রটি আগের কাজগুলোর তুলনায় বেশ আলাদা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইমরান খানকে আবারও ‘ভারত ছাড়ার’ নোটিশ

ইমরান খানকে আবারও ‘ভারত ছাড়ার’ নোটিশ

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

গুলিতে আহত টাইগার, খবর পেয়েই ছুটলেন সাবেক প্রেমিকা দিশা

গুলিতে আহত টাইগার, খবর পেয়েই ছুটলেন সাবেক প্রেমিকা দিশা

‘সালমান খানের সঙ্গে যারা কাজ করবে, আমরা তাদের মেরে ফেলব’

‘সালমান খানের সঙ্গে যারা কাজ করবে, আমরা তাদের মেরে ফেলব’

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ, দায় স্বীকার করে যে বার্তা দিল বিষ্ণোই গ্যাং

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ, দায় স্বীকার করে যে বার্তা দিল বিষ্ণোই গ্যাং

সালমান খানের সঙ্গে সুসম্পর্ক, ঝুঁকিতে টাইগার শ্রফের জীবন

সালমান খানের সঙ্গে সুসম্পর্ক, ঝুঁকিতে টাইগার শ্রফের জীবন

আরও পড়ুন

ইমরান খানকে আবারও ‘ভারত ছাড়ার’ নোটিশ

ইমরান খানকে আবারও ‘ভারত ছাড়ার’ নোটিশ

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

প্রেমিককে বিয়ে করতে এক বছর পেছনে লেগেছিলেন রাশমিকা

প্রেমিককে বিয়ে করতে এক বছর পেছনে লেগেছিলেন রাশমিকা

গুলিতে আহত টাইগার, খবর পেয়েই ছুটলেন সাবেক প্রেমিকা দিশা

গুলিতে আহত টাইগার, খবর পেয়েই ছুটলেন সাবেক প্রেমিকা দিশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম