অভিনয় থেকে কেন দূরে গ্ল্যামারগার্ল মন্দিরা?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
ঢাকাই সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিনোদন জগতের দর্শকপ্রিয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর পথচলা নৃত্য প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছিল। এরপর থেকে বিজ্ঞাপন, নাটক, মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করে চলেছেন তিনি। ২০২৪ সালে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ দিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন মন্দিরা চক্রবর্তী। সিনেমায় অভিষেকের পর থেকে বড়পর্দা নিয়েই যত পরিকল্পনা তার।
সেই সিনেমায় রূপ-লাবণ্যে নজর কাড়েন দর্শকদের। তাকে ঘিরে সম্ভাবনার আলোও জ্বলে ওঠে। এরপর গত বছরের জুনে তিনি পর্দায় আসেন ‘নীলচক্র’ সিনেমার মধ্য দিয়ে। তারপর আর তাকে পর্দায় দেখা যায়নি। এক বছর পেরিয়ে গেলেও নতুন কোনো সিনেমার খবরেও পাওয়া যায়নি এই অভিনেত্রীর নাম। তবে কি অভিনয় থেকে কিছুটা দূরে সরে গেলেন মন্দিরা চক্রবর্তী?
সম্প্রতি গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনয় থেকে একদমই দূরে সরে যাননি অভিনেত্রী। পর্দায় অনুপস্থিত থাকলেও আদতে অভিনয়েই আছেন তিনি। নিয়মিত নিজেকে প্রস্তুত করছেন বলে জানান মন্দিরা চক্রবর্তী।
তিনি বলেন, এখন তার হাতে দুটি সিনেমা রয়েছে। চলতি বছরেই শুরু হবে একটির শুটিং। এখন সেটারই প্রস্তুতিতে সময় দিচ্ছেন তিনি। আর দ্বিতীয় সিনেমাটি হবে আগামী বছর। যদিও নতুন সিনেমার খবর জানালেও কার সঙ্গে সে সম্পর্কে কিছুই জানাননি মন্দিরা।
সঙ্গত কারণে তা গোপন রেখেছেন বলে জানান মন্দিরা। এমনকি নতুন সিনেমার রিহার্সালের বাইরে অভিনয়ের প্রশিক্ষণও নিচ্ছেন অভিনেত্রী। প্রতি মাসেই অভিনয়ের ওপর একটি করে ক্লাসে অংশ নেন বলে জানান মন্দিরা চক্রবর্তী।

