Logo
Logo
×
   

বিনোদন

ফ্রান্সে জমকালো আয়োজনে বিয়ে সারলেন স্পাইডারম্যান তারকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম

ফ্রান্সে জমকালো আয়োজনে বিয়ে সারলেন স্পাইডারম্যান তারকা

ছবি: সংগৃহীত

ইন্টেরিয়র ডিজাইনার ভেরোনিকা লিহোভকে বিয়ে করেছেন ‘স্পাইডারম্যান’ খ্যাত অভিনেতা জ্যাকব ব্যাটালোন। পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, এর আগে একটি ঘরোয়া কোর্টহাউস অনুষ্ঠান সম্পন্ন করার পর গত ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত ফ্রান্সে তিন দিনব্যাপী বিবাহোত্তর উৎসবের আয়োজন করে এই দম্পতি। 

প্রিয়জনদের সঙ্গে সুন্দর ও অর্থবহ সময় কাটানোর উদ্দেশ্যেই মূলত এই তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছিল এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের উপস্থিতি পুরো আয়োজনটিকে আরও বিশেষ করে তোলে। 

গত ২৬ আগস্ট পোস্টর পিটার মডানের পরিচালনায় এই নবদম্পতি আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের শপথ গ্রহণ করেন। এই আনন্দঘন মুহূর্তে তাদের সঙ্গে যোগ দেন ‘স্পাইডারম্যান’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা টম হল্যান্ড ও জেনডায়া। অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করলে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাদের শুভেচ্ছা বন্যায় ভাসান। 

উল্লেখ্য, ভেরোনিকা নিউইয়র্কভিত্তিক একজন ইন্টেরিয়র ডিজাইনার এবং বিলাসবহুল হোম ব্র্যান্ড ‘ভেরহ’-এর প্রতিষ্ঠাতা। এর আগে ২০২৫ সালের মার্চ মাসে তারা বাগদানের ঘোষণা দিয়েছিলেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম