Logo
Logo
×
   

বিনোদন

বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ঈশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ঈশা

ফাইল ছবি

বিনোদন জগতের র্যাপার বাদশাহ দিনকয়েক আগেই স্ত্রী অভিনেত্রী ঈশা রিখীর সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। বিয়ের খবর জানাজানি হওয়ার কয়েক মাসের মধ্যেই কেন বিচ্ছেদের ঘোষণা? একাধিক প্রশ্ন থাকলেও উত্তর মেলেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রথমবার বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী ঈশা রিখী।

 ‘বিগ বস ২০’-এ প্রতিযোগী হিসেবে যোগ দিতে চলেছেন অভিনেত্রী ঈশা রিখী। এর কয়েক দিন আগেই র্যাপার বাদশার সঙ্গে তার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। মার্চ মাস থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। ঈশার মা পুনম রিখী সামাজিক মাধ্যমে বিয়ের অনুষ্ঠানের একাধিক শেয়ার করার পর সেই জল্পনা আরও তীব্র হয়।

অভিনেত্রী বলেন, প্রথম থেকেই তিনি সম্পর্কটিকে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। কারণ ব্যক্তিগত জীবনকে তিনি কখনো প্রকাশ্য আলোচনার বিষয় বানাতে চাননি। কিন্তু এই সময়ে তার সার্বিক অভিজ্ঞতা অত্যন্ত কঠিন ছিল। এমনকি বারবার নিজেকেই তিনি প্রশ্ন করতেন— আমি কি ভুল করেছিলাম?

ঈশা আসলে যাকে ভালোবাসতেন, তাকে এবং তাদের সম্পর্ক— দুটোকেই রক্ষা করার চেষ্টা করছিলেন। দুজন মানুষের মধ্যে ঘটে যাওয়া বিষয়কে কখনো প্রকাশ্যে এনে নাটকের পর্যায়ে নিয়ে যেতে চাননি তিনি। তাদের বিয়ের ছবি ঈশা নিজে সামাজিক মাধ্যমে শেয়ার না করলেও তার মা সেই ছবি প্রকাশ্যে আনেন। বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে একাধিকবার তার ঝগড়াও হয়েছিল বলে জানান অভিনেত্রী। তবে পরে তিনি বুঝতে পারেন, যা হওয়ার হয়ে গেছে এবং বিষয়টি তার নিয়ন্ত্রণের বাইরে।

সেই সময় তিনি ভীষণ ভয় পেয়েছিলেন বলেও জানান ঈশা। কারণ তার মা একরকম কথা বলছিলেন, অন্যদিকে বাদশা বলছিলেন সম্পূর্ণ অন্য কথা। ফলে পরিস্থিতি নিয়ে তিনি নিজেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন বলে জানান এ অভিনেত্রী।

ঈশা বলেন, ছবিগুলো পোস্ট হওয়ার পর আমরা অনেকবার কথা বলেছিলাম। ও আমাকে অন্য একটা ছবি দেখাচ্ছিল, যেটা আসল ছবি ছিল না। আমি নিজেকেই প্রশ্ন করছিলাম— আমি কী করে এতটা বোকা হতে পারি? ওটা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।

তিনি কি নিজেকে প্রতারিত মনে করেন?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন 'প্রতারিত? হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।' 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম