Logo
Logo
×

Advertisement

বিনোদন

নারী আর শিল্পীদের প্রতি মানুষ দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছে: পিয়া জান্নাতুল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম

নারী আর শিল্পীদের প্রতি মানুষ দিন দিন নিষ্ঠুর হয়ে যাচ্ছে: পিয়া জান্নাতুল

মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। ছবি: সংগৃহীত

Advertisement

সম্প্রতি ইতালির ভেনিসে মারধর ও  হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনেত্রীর অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা এই ঘটনার নেপথ্যে। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সহশিল্পী ও সাধারণ নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। 

এবার দেশের বাইরে ঘটে যাওয়া এমন অপ্রীতিকর ঘটনা এবং নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান নিষ্ঠুরতা নিয়ে কথা বলেছেন দেশের আলোচিত মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। 

এই সংক্রান্ত ঘটনায় গভীর উদ্বেগ ও নিজের হতাশার কথা প্রকাশ করে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। 

পোস্টটিতে সরাসরি বাঁধনের প্রসঙ্গ উল্লেখ না করে এই অভিনেত্রী ও আইনজীবী লেখেন, ‘মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর ইনসেনসিটিভ (সংবেদনহীন) হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি, যেটা সত্যিই ভাবায়।’ 

পিয়া জান্নাতুল আরও বলেন, ‘দেশের বাইরে থাকলেই যে মানুষের চিন্তাভাবনা বদলে যায়, বা মনটা আরও খোলামেলা হয়ে যায় আসলে তা না। আমার কাছে আসল উন্নতি বোঝা যায় একজন মানুষ অন্যকে কতটা সম্মান করে, কতটা বুঝতে পারে, আর কতটা মানবিক থাকতে পারে, সেখানেই। দুঃখের বিষয়, এই জায়গাগুলোতেই আমরা যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি।’ 

প্রসঙ্গত, সম্প্রতি ইতালির ভেনিসে প্রকাশ্যে হেনস্তা ও হামলার শিকার হন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই ঘটনায় বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। 

হামলাকারীদের কয়েকজন নিজেদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানান তিনি।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

দীর্ঘ ২৭ বছরের সুখের সংসারের রহস্য জানালেন মাধুরীর স্বামী

দীর্ঘ ২৭ বছরের সুখের সংসারের রহস্য জানালেন মাধুরীর স্বামী

‘বেশি ভালো ভালো নয়’, ফেসবুক পোস্টে মেহজাবীন

‘বেশি ভালো ভালো নয়’, ফেসবুক পোস্টে মেহজাবীন

আরও পড়ুন

প্রথম দেখাতেই মীরাকে কেন জুতার ছবি তুলতে বলেছিলেন শাহিদ

প্রথম দেখাতেই মীরাকে কেন জুতার ছবি তুলতে বলেছিলেন শাহিদ

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০

৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০

৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ, শূন্য থেকে যেভাবে করেছেন বিশ্বজয়

৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ, শূন্য থেকে যেভাবে করেছেন বিশ্বজয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম