Logo
Logo
×
   

বিনোদন

বাঁধনের ওপর হামলার প্রতিবাদে মুখ খুললেন মৌসুমী হামিদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

বাঁধনের ওপর হামলার প্রতিবাদে মুখ খুললেন মৌসুমী হামিদ

ফাইল ছবি

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ।

বাঁধনের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

মৌসুমী হামিদ লিখেছেন, এই দেশে শিল্পী হওয়াটাও পাপের। কারণ শিল্পীরাই দেখি সবচেয়ে বড় রাজনীতিবিদ হিসেবে কথা বলছেন। কোনো শিল্পীর ওপর হামলাই কাম্য নয়। সেটা ৩২ নম্বরে হোক আর ভেনিসে।

তিনি আরও লিখেছেন, জীবনে কোনো দিন কোনো রাজনৈতিক দল করিনি, কিন্তু দেশের ভালো-মন্দ পরিস্থিতি নিয়ে সব সময় কথা বলে গেছি। যেসব শিল্পী আজমেরী হকের ওপর হওয়া হামলাকে সমর্থন করছেন বা তুলনা করছেন, বলছেন যারা বাঁধনের জন্য কাঁদছেন, তারা ৩২ নম্বরে হামলার সময় কথা বলেননি কেন?

মৌসুমী বলেন, তাদেরকে বলতেছি, আপনারা যদি মনে করেন ৩২ নম্বরে একজনের কাপড় টেনে ছেঁড়া হয়েছে দেখে এখন আর একজনের কাপড় টেনে ছেঁড়ার অধিকার আপনারা যে রাজনৈতিক দল সমর্থন করেন, তাদের আছে—তাহলে আপনারা কিসের নেতা হবেন, সেইটা বোঝা যাইতেছে। আপনারা দেশের জন্য কী করবেন, সেটাও বোঝা যাইতেছে।

তিনি আরও বলেন, মানুষের নেতা হওয়ার জন্য আপনাদের লড়াই না। যেমন নেতা ছিলেন বঙ্গবন্ধু, যেমন নেতা ছিলেন জিয়াউর রহমান বা মওলানা ভাসানী। আপনারা মানুষের কাপড়ই ছেঁড়া শিখতে পারবেন খালি।

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার না করার আহ্বান জানিয়ে মৌসুমী হামিদ লিখেছেন, শিল্পী হয়ে মানুষকে তার মনুষ্যত্ব দিয়ে বিচার করা ভুলে আমরা শুধু মাত্র দল দিয়ে বিচার করা শিখতেছি। বাহ।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালিতে হেনস্তা ও পরে হামলার শিকার হন বাঁধন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে ইতালির একটি রাস্তায় কয়েকজন বাংলাদেশি যুবক তার ওপর চড়াও হন। তার দিকে পানি ছুড়ে মারা হয়। একপর্যায়ে একজন তাকে মারতেও উদ্যত হন।

এ ঘটনার পর বাঁধন ফেসবুক লাইভে এলে তার চোখেমুখে ব্যাপক আতঙ্কের ছাপ দেখা যায়। তিনি পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। সে সময় আঘাতে তার মুখ ফোলা ছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম