Logo
Logo
×

Advertisement

বিনোদন

সেলফি তুলতে গিয়ে ভক্তকে ধাক্কা আলিয়ার বডিগার্ডের, ভিডিও ভাইরাল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

সেলফি তুলতে গিয়ে ভক্তকে ধাক্কা আলিয়ার বডিগার্ডের, ভিডিও ভাইরাল

Advertisement

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বডিগার্ড এক ভক্ত-অনুরাগীকে ধাক্কা দিয়েছেন। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার গুঞ্জন। 

সম্প্রতি মুম্বাইয়ে নিজের আসন্ন সিনেমা ‘ডোন্ট বি শাই’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। অনুষ্ঠান শেষে অভিনেত্রী যখন বেরোচ্ছিলেন, তখন তাকে ঘিরে ধরেন ভক্ত-অনুরাগীরা। অনেকেই আলিয়ার সঙ্গে ছবি তোলার চেষ্টা করছিলেন। সেই সময়ই এক ব্যক্তি ভিড় সরিয়ে অভিনেত্রীর কাছে গিয়ে সেলফি তোলার চেষ্টা করেন। সেখানেই এমন ঘটে ঘটনা।

যদিও বিনোদন জগতের তারকাদের ঘিরে ভক্ত-অনুরাগীদের উন্মাদনা নতুন কিছু নয়। প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে এক ঝলক দেখার পাশাপাশি তাদের সঙ্গে একটি ছবি তুলে রাখার ইচ্ছাও থাকে অনেকের। কিন্তু তেমন পরিস্থিতিতে তারকাদের নিরাপত্তা বিঘ্নিত হয়। এমন অনেক ঘটনা ঘটেছে, যেখানে পরিস্থতি হাতের বাইরে চলে গেছে। এমনই একটি মুহূর্তের ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চায় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, আলিয়া ভাট তখন কয়েকজন ভক্ত-অনুরাগীর সঙ্গে ছবি তুলছিলেন। আচমকাই ওই ব্যক্তি তার কাছে পৌঁছানোর চেষ্টা করেন। পরিস্থিতি সামলাতে আলিয়ার বডিগার্ড দ্রুত এগিয়ে এসে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। 

আচমকা ধাক্কায় কিছুটা পিছিয়ে যেতে দেখা যায় তাকে। তবে আলিয়া কিন্তু নিজে ওই ভক্ত-অনুরাগীর সঙ্গে দুর্ব্যবহার করেননি। বরং তিনি অন্য অনুরাগীদের সঙ্গে ছবি তোলার সময়ই নিরাপত্তা দলের নজর ছিল ভিড়ের দিকে। পরে ওই ব্যক্তিও আবার সেলফি তোলার চেষ্টা করেন বলে জানা গেছে। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে আর অভিনেত্রীর কাছে যেতে দেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন বিবাহিত ধর্মেন্দ্রর প্রেমে পড়েছিলেন হেমা মালিনী, জানালেন নিজেই

কেন বিবাহিত ধর্মেন্দ্রর প্রেমে পড়েছিলেন হেমা মালিনী, জানালেন নিজেই

কেন অমিতাভের চেয়ে এক টাকা বেশি পারিশ্রমিক চাইতেন নানা পাটেকর

কেন অমিতাভের চেয়ে এক টাকা বেশি পারিশ্রমিক চাইতেন নানা পাটেকর

বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

ধূমপান না করেও ফুসফুস ক্যানসারে আক্রান্ত শর্মিলা, কেন?

ধূমপান না করেও ফুসফুস ক্যানসারে আক্রান্ত শর্মিলা, কেন?

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে বিতর্কে মুখ খুললেন ইশিতা

আরও পড়ুন

কেন বিবাহিত ধর্মেন্দ্রর প্রেমে পড়েছিলেন হেমা মালিনী, জানালেন নিজেই

কেন বিবাহিত ধর্মেন্দ্রর প্রেমে পড়েছিলেন হেমা মালিনী, জানালেন নিজেই

কেন অমিতাভের চেয়ে এক টাকা বেশি পারিশ্রমিক চাইতেন নানা পাটেকর

কেন অমিতাভের চেয়ে এক টাকা বেশি পারিশ্রমিক চাইতেন নানা পাটেকর

বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

সাবিলাকে নিয়ে বিস্ফোরক দাবি তিশার

সাবিলাকে নিয়ে বিস্ফোরক দাবি তিশার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম