Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমরা পরিকল্পনা করি, তারপর আসে আল্লাহর পরিকল্পনা: মাহিরা খান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

আমরা পরিকল্পনা করি, তারপর আসে আল্লাহর পরিকল্পনা: মাহিরা খান

Advertisement

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান তার জীবনের নতুন অধ্যায়ের খবর জানিয়েছেন। প্রথম সন্তান আজলান আসকারির জন্মের ১৭ বছর পর দ্বিতীয় বারের মতো মা হতে চলছেন এ অভিনেত্রী। 

রোবরার (১৩ আগস্ট) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে সুখবরটি জানান মাহিরা। ছবিতে তাকে সাদা পোশাকে স্বচ্ছ পর্দার আড়ালে দাঁড়িয়ে নিজের বেবি বাম্প আগলে রাখতে দেখা যায়।  

পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, ‘আমরা পরিকল্পনা করি, আর তারপর আসে আল্লাহর পরিকল্পনা’।

খবরটি প্রকাশের পরই ভক্তরা মাহিরা খান ও তার স্বামী ব্যবসায়ী সেলিম করিমের জন্য শুভেচ্ছা ও দোয়া জানান। অভিনেত্রী ও মডেল নাদিয়া হুসেইনসহ পাকিস্তানের শোবিজ অঙ্গনের অনেকেই মাহিরাকে অভিনন্দন জানিয়েছে।

৪১ বছর বয়সে মা হওয়ার অভিজ্ঞতা

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিফ) উপস্থিত হয়ে নিজের দ্বিতীয়বার মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন মাহিরা খান। ২৪ বছর বয়সে প্রথমবার মা হওয়ার তুলনায় এবারের অভিজ্ঞতা অনেকটাই আলাদা বলে জানান তিনি।

মাহিরার ভাষায়, এবারের গর্ভাবস্থা শারীরিকভাবে বেশি চ্যালেঞ্জিং। একই সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সচেতনতা ও দুশ্চিন্তা ও বেড়েছে। জীবনের এ পর্যায়ে এসে আবার মা হবেন-এটা তার পরিকল্পনায় ছিলেন না বলে জানান অভিনেত্রী। 

তবে এ অভিজ্ঞতা তাকে অপ্রত্যাশিত পরিস্থিতিকে মেনে নেওয়া এবং নিজের ওপর আস্থা রাখার শিক্ষা দিয়েছেন বলে জানান তিনি।

টিফ-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করলেন মাহিরা খান

ব্যক্তিগত সুখবরের পাশাপাশি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় ছিলেন মাহিরা। সেখানে চলচ্চিত্র নির্মাতা বাসসাম তারিকের সঙ্গে একটি আলোচনার সঞ্চালনা করেন তিনি। আলোচনায় গল্প বলা, প্রতিনিধিত্ব এবং প্রবাসী দক্ষিণ এশীয়দের অভিজ্ঞতা উঠে আসে।

উৎসবের রেড কার্পেটে ‘আফরিনিশ বাই নিয়াজি’র শাড়ি পড়েছিলেন মাহিরা। গর্ভাবস্থার বেবি বাম্প আড়াল না করে আত্মবিশ্বাসের সঙ্গে তা তুলে ধরেন তিনি।

২০২৩ সালে ব্যবসায়ী সেলিমকে বিয়ে করেন মাহিরা। এর আগে আলী আসকারির সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাদের ১৭ বছর বয়সি ছেলে আজলাল রয়েছে।

অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নতুন এ অধ্যায়ও মাহিরার ভক্তদের জন্য হয়ে উঠেছে আনন্দের একটি বিশেষ মুহূর্ত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম