Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

২০০ চিত্রনাট্য পেয়েছিলাম, টেবিলে পড়ে থাকত ‘ব্লান্ক’ চেক: নওয়াজউদ্দিন সিদ্দিকি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম

২০০ চিত্রনাট্য পেয়েছিলাম, টেবিলে পড়ে থাকত ‘ব্লান্ক’ চেক: নওয়াজউদ্দিন সিদ্দিকি

ফাইল ছবি

Advertisement

বছরের পর বছর নিজের অভিনয় দিয়ে বলিউডে আলাদা অবস্থান তৈরি করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তার অভিনয় পেয়েছে সমালোচকদের প্রশংসা, পাশাপাশি তৈরি হয়েছে বিশাল ফ্যানব্যাজ। 

তবে অভিনেতার ক্যারিয়ারে এমন একটি সিনেমা রয়েছে, যা তার জন্য মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রথমবারের মতো নিজেকে তারকা মনে হয়েছিল ওই সিনেমার পর। সিনেমাটি ‘গ্যাংস অব ওয়াসিপুর ২’ , যা চলতি বছর মুক্তির ১৪ বছর পূর্ণ হয়েছে।

এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন জানান, অনুরাগ কাশ্যপ পরিচালিত সিনেমাটি তার পেশাগত জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছিল। সিনেমাটি মুক্তির পর তিনি যে ধরনের কাজের প্রস্তাব পেতে শুরু করেন, তাতেও নাটকীয় পরিবর্তন এসেছিল বলে জানান তিনি।

কোন সিনেমার পর নিজেকে তারকা মনে হয়েছিল—এমন প্রশ্নের জবাবে নওয়াজউদ্দিন বলেন, অবশ্যই, এটি গ্যাংস অব ওয়াসিপুর ২।

অভিনেতা বলেন, ‘গ্যাংস অব ওয়াসিপুর ২’ মুক্তির পর আমি অন্তত ২০০টি চিত্রনাট্য পেয়েছিলাম। আমার টেবিলে ‘ব্লান্ক’ চেক পড়ে থাকত। মানুষ বলত, এই নিন চিত্রনাট্য, আর এটি একটি ‘ব্লান্ক’ চেক। আপনি যত টাকা চান, লিখে দিন এবং আপনার যে তারিখগুলো খালি আছে, সেগুলো আমাদের দিন।

কিন্তু পরবর্তী সিনেমা নিয়ে তাড়াহুড়া করেননি তিনি। নওয়াজউদ্দিন জানান, পাওয়া কোনো চিত্রনাট্যই তার কাছে এতটা আকর্ষণীয় মনে হয়নি যে সেটিতে চুক্তিবদ্ধ হবেন। তিনি বলেন, আমি ওই চিত্রনাট্যগুলোর একটিও হাতে নিইনি, কারণ কোনোটিই আমার ভালো লাগেনি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, সঠিক চিত্রনাট্যের জন্য অপেক্ষা করব।

অভিনেতা আরও বলেন, আমি তো কাজের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে অভ্যস্ত ছিলাম। তাই ভেবেছিলাম, তাড়াহুড়া করে কোনো কিছুতে রাজি হওয়ার চেয়ে আরও দুই-তিন বছর অপেক্ষা করতে পারি।

তবে নওয়াজউদ্দিনের এই সিদ্ধান্তের কারণে দীর্ঘদিন কাজহীন থাকতে হয়নি। অল্প সময়ের মধ্যেই তিনি তার প্রত্যাশার সঙ্গে মেলে—এমন কিছু সিনেমার প্রস্তাব পেতে শুরু করেন। তিনি বলেন, সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাকে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। কারণ খুব শিগগিরই আমি বেশ কিছু ভালো সিনেমার প্রস্তাব পেতে শুরু করি।

‘গ্যাংস অব ওয়াসিপুর ২’-এ কেন্দ্রীয় চরিত্র ফয়জল খানের ভূমিকায় অভিনয় করেন নওয়াজউদ্দিন। সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি, পঙ্কজ ত্রিপাঠি, জয়দীপ আহলাওয়াত, হুমা কুরেশি, রিচা চাড্ডা, রাজকুমার রাও এবং পীযূষ মিশ্র।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম