Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শেহনাজ গিলের কণ্ঠে রবীন্দ্রসংগীত

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পিএম

শেহনাজ গিলের কণ্ঠে রবীন্দ্রসংগীত

Advertisement

‘পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ’খ্যাত বলিউড অভিনেত্রী ও সংগীতশিল্পী শেহনাজ গিল সামাজিক মাধ্যমে যাই করেন না কেন, তা মুহূর্তেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। তবে এবার কোনো পাঞ্জাবি গান কিংবা গ্ল্যামারাস ফটোশুট নয়, একেবারে ভিন্ন অবতারে বাঙালি অনুরাগীদের মন জয় করে নিয়েছেন এ সংগীতশিল্পী।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অতি পরিচিত গান— ‘আমারও পরানো যাহা চায়’ গেয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের চমকে দিলেন শেহনাজ গিল।

বাঙালি না হয়েও বাংলা ভাষার সঙ্গে তেমন পরিচয় না থাকা সত্ত্বেও রবীন্দ্রসংগীতের সঠিক উচ্চারণ ও সুর ধরে রাখার এই আন্তরিক চেষ্টায় মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি নিজের এক পাঞ্জাবি সিনেমার প্রচার অনুষ্ঠানের ফাঁকেই ‘আমারও পরানো যাহা চায়’ গাইলেন নায়িকা। 

বিতর্ক বা গসিপ থেকে দূরে সরে গিয়ে কেবল গান ও সুরের মাধ্যমে ভিন্ন এক সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেহনাজ গিল প্রমাণ করে দিলেন— সংগীতের কোনো নির্দিষ্ট ভাষা হয় না, তা শুধুই হৃদয়ের অনুভূতি।

গভীর অনুভূতির সঙ্গে বাঙালির প্রাণের ঠাকুরের গান গাইতে দেখা যায় 'বিগ বস'খ্যাত অভিনেত্রী শেহনাজ গিলকে। গানটির আবেগ ও মাধুর্য তিনি যেভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, তা দেখে বোঝার উপায় নেই যে তিনি একেবারেই বাংলা জানেন না। গানের প্রতিটি শব্দে ছিল তার নিজস্বতা এবং এক পরম নীরব শ্রদ্ধা। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওর ক্যাপশনেও তিনি রবীন্দ্রসংগীতের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশ পেতেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। বিশেষ করে প্রবাসী ও বঙ্গীয় অনুরাগীরা শেহনাজের এই বিশেষ প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— ‘আপনি বাঙালি না হয়েও রবিঠাকুরের গানের সুর ও আবেগ এত সুন্দরভাবে অনুধাবন করে গেয়েছেন, তা সত্যি প্রশংসনীয়!’ 

আরেক নেটিজেন লিখেছেন— 'যেভাবে শব্দের উচ্চারণগুলো করার চেষ্টা করেছেন, আপনার এই মিষ্টি প্রয়াসই মন ছুঁয়ে গেল।' অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘মনে হচ্ছে লস্য়ি আর মিষ্টি দই একসঙ্গে খাচ্ছি— এতটাই মিষ্টি লাগছে তোমার গান’।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম