সুশান্তের সাবেক ম্যানেজার দিশার হত্যা মামলায় নতুন মোড়, ফেঁসে যাচ্ছেন রিয়া?
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
সুশান্তের সাবেক ম্যানেজার দিশা (বামে), সুশান্ত ও রিয়া (বামে)/ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই তার সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু তুলে দিয়েছিল একাধিক প্রশ্ন। দিশার হত্যা মামলায় অবশেষে বাবার অভিযোগের ভিত্তিতে সিবিআইয়ের এফআইআর দায়ের।
অভিনেতা সুশান্ত সিং এমন এক নক্ষত্র, যা বলিউডে জ্বলে ওঠার আগেই ৩৪ বছর বয়সে রহস্যজনক মৃত্যুর পর কেটে গেছে ছয় বছর। তবে রহস্য যেন শেষ হওয়ার নয়। সুশান্তের মৃত্যুর সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।
২০১৯ সালের শুরুর দিকে তাদের সম্পর্কের শুরু হয়। পরে একসঙ্গে লিভ-ইন শুরু করেন তারা। তবে সুশান্তের মৃত্যুর মাত্র কয়েক দিন আগে (৮ জুন) রিয়া সুশান্তের ফ্ল্যাট ছেড়ে তার নিজের বাবা-মায়ের ফ্ল্যাটে চলে যান। পরে সুশান্তের মৃত্যুর পর পরিবারের করা হত্যা ও অর্থ আত্মসাতের মামলায় মাদকসংক্রান্ত তদন্তে জড়িয়ে রিয়াকে এক মাস জেল খাটতে হয়েছিল।
এদিকে সুশান্ত সিং রাজপুতের সাবেক ম্যানেজার দিশা সালিয়ান খুনের তদন্তে সিবিআই। দিশার মৃত্যুতে সম্প্রতি এ মামলার দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন মুম্বাই হাইকোর্ট। হত্যা, গণধর্ষণ, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ নষ্ট করা এবং মিথ্যা তথ্য দেওয়ার মতো ধারায় মামলা হয়েছে।
দিশার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছিল মুম্বাই পুলিশ। কিন্তু দিশার বাবা দাবি করেছিলেন— তার মেয়েকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। আর এখন সেই মামলারই তদন্ত করছে সিবিআই।
গণধর্ষণ, খুন, ষড়যন্ত্র, তথ্যপ্রমাণ লোপাটের একাধিক অভিযোগে এফআইআর করা হয়েছে। সিবিআইয়ের এফআইআরে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্বব ঠাকরের ছেলে আদিত্য, দিনো মারিয়া, সুরজ পাঞ্চোলি, অভিনেত্রী রিয়া চক্রবর্তী থেকে তৎকালীন ডিসিপি বিশাল ঠাকুরের নাম রয়েছে। মিথ্যা তথ্য রেকর্ডের অভিযোগে সিআইটির সদস্যদের নামও এফআইআরে যুক্ত রয়েছে। সবাই মিলেই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল, অভিযোগ সিবিআইয়ের এফআইআরে।
সুশান্তের মৃত্যুর সঙ্গে তার ম্যানেজারের মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কিনা, কেন এ দুটি মৃত্যু পরপর হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এমনকি দিশা সালিয়ানের মৃত্যু যে স্বাভাবিক নয়, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তার বাবাও।
এ মামলায় সিবিআই আধিকারিকরা জানান, তদন্তের প্রয়োজনে দিশার মৃত্যুর ঘটনায় উদ্বব ঠাকরের ছেলে আদিত্য, দিনো মারিয়া, সুরজ পাঞ্চোলি, রিয়া চক্রবর্তী থেকে তৎকালীন বিশাল ঠাকুরের ভূমিকা খতিয়ে দেখা হবে।
সিবিআই আদালতের কাছে জানিয়েছে যে, তারা সন্দেহ করছে ছয় বছর আগে ওই ঘটনা ঘটার সময়ে শিবসেনা নেতা তথা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং তার পুত্র আদিত্য ঠাকরে দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
এর পাশাপাশি সরকারি প্রমাণ লোপাট করা, তথ্যপ্রমাণ নষ্ট করাসহ একাধিক তথ্য গোপন করা কিংবা ক্ষমতার অপব্যবহার করতে পারেন— এমন সরকারি কর্মচারীদের ভূমিকা নিয়েও তদন্ত চালানো হবে বলে জানিয়েছেন সিবিআই আধিকারিকরা।
