Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আপত্তিকর ভিডিও ভাইরাল, যা বললেন অভিনেতা পাভেল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

আপত্তিকর ভিডিও ভাইরাল, যা বললেন অভিনেতা পাভেল

জাকিরখ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেল। সংগৃহীত ছবি

Advertisement

নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র জাকিরখ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওকে কেন্দ্র করে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওটিতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় তাকে। এ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেতা।

পাভেল বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’

ক্যারিয়ারের শুরুতে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নেন পাভেল। সেখানে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন। এর মাধ্যমে দুই বাংলার দর্শকদের নজরে আসেন এই অভিনেতা।

পরবর্তী সময়ে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন পাভেল। তবে তার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের পর।

নাটকটিতে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান পাভেল। চরিত্রটি তাকে দেশজুড়ে পরিচিতি এনে দেয়। বর্তমানে নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত অভিনয় করছেন পাভেল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম