লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আখতার হুসেন
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ এএম
শিশুসাহিত্যিক আখতার হুসেন। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন শিশুসাহিত্যিক আখতার হুসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা সংকটজনক।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গণমাধ্যমকে জানান, আখতার হুসেনের মস্তিষ্কে রক্তক্ষরণজনিত ইসকেমিক স্ট্রোক হয়েছে।
হাসপাতালে বাবার পাশে রয়েছেন তার ছেলে প্রমিত হুসেন। তিনি জানান, তার বাবা আগে থেকেই ক্যানসারে আক্রান্ত। কয়েক দিন আগে রক্তচাপ কমে যাওয়া ও অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিলে তাকে ফার্মগেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বারডেম হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রমিত হুসেন বলেন, চিকিৎসকেরা তার বাবার বর্তমান শারীরিক অবস্থাকে সংকটজনক বলে জানিয়েছেন। তিনি আখতার হুসেনের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
শিশুসাহিত্যিক আখতার হুসেন বাংলা সাহিত্যে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছেন। তিনি প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

