Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দ্বিতীয় সন্তান আসার আগে মন্দিরে দীপিকা-রণবীর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

দ্বিতীয় সন্তান আসার আগে মন্দিরে দীপিকা-রণবীর

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দ্বিতীয় সন্তানের মা হওয়ার অপেক্ষায় রয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রণবীর সিংয়ের সঙ্গে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিতে গিয়ে ভক্ত ও পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন এই দম্পতি।

অভিনেত্রী সন্তান জন্মের আগে আশীর্বাদ নিতেই এ মন্দির দর্শন বলে মনে করছেন সামাজিক মাধ্যমের নেটিজেনদের একাংশ। হবু বাবা-মাকে হাত ধরে মন্দিরচত্বরে যেতে দেখা গেছে।

এ সময় অভিনেত্রীর পরনে ছিল ভারি কারুকাজ করা লালচে বাদামি ও সোনালি রঙের কুর্তা। সঙ্গে ওড়না ও বেগুনি রঙের পাজামা। খোঁপায় জড়িয়েছিলেন গজরা। অন্যদিকে অভিনেতা রণবীর সিংয়ের পরনে ছিল বেগুনি রঙের কুর্তা ও সাদা পাজামা।

রণবীরের বাবা জগজিৎ সিং ভবনানী ও মা অঞ্জু ভবনানীকেও এ দিন মন্দিরে দেখা যায়। এ তারকা দম্পতির মন্দিরে যাওয়া দেখেই ভক্ত-অনুরাগীদের অনুমান— খুব শিগগিরই দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে।

এর আগে ২০২৪ সালেও কন্যা দুয়ার জন্মের ঠিক আগে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। ৬ সেপ্টেম্বর মন্দিরে পূজা দেওয়ার দুদিন পর ৮ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। চলতি বছরের ১৯ এপ্রিল দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন এ তারকা দম্পতি।

মেয়ে দুয়ার জন্মের পর কাজ থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অবশেষে বড়পর্দায় ফিরতে চলেছেন তিনি। ‘কিং’ সিনেমায় বাদশাহ শাহরুখ খানের সঙ্গে আবার জুটি বাঁধতে চলেছেন তিনি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের মেয়ে সুহানা খান, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অভয় ভার্মা, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি এবং জয়দীপ আহলাওয়াত রয়েছেন। এর পর অ্যাটলির পরিচালনায় ‘রাকা’ সিনেমাতেও দেখা যাবে দীপিকাকে। সেই সিনেমায় তার বিপরীতে রয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।

অন্যদিকে রণবীরকে শেষ দেখা গেছে ২০২৫ সালের সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ। এবার তার হাতে রয়েছে ‘প্রলয়’ সিনেমা। সেই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মাঝে ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ সিনেমার জন্য আইনি জটেও জড়িয়েছিলেন রণবীর। তবে সন্তান হওয়ার পর তিনি পিতৃত্বকালীন ছুটিতে যাবেন বলে শোনা গেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম