|
ফলো করুন |
|
|---|---|
টলিউডে ফের ভাঙনের সুর! সম্পর্ক জুড়তে না জুড়তেই ভাঙনের সুর। সম্প্রতি বন্ধুত্ব থেকে প্রেমের দিকে এগিয়েছিল। এর মধ্যেই ফাটল ধরার গুঞ্জন। আসলে যা ঘটেছে সবটাই ছোটপর্দায়।
‘কমলা নিবাস’ ধারাবাহিকে এতদিন দেখানো হয়েছে, পল্লবী আদিত্যকে সহ্য করতে পারে না। সদ্যই তাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে। বেড়েছে সম্পর্কের গভীরতা। কিন্তু সেই সম্পর্ক এখন ভাঙার গুঞ্জন।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে ‘কমলা নিবাস’ ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে পল্লবী এক সঙ্গে ঘুরছে বাজারে। সঙ্গে রয়েছে সাগরের মেয়েও। এদিকে ঘটছে অন্য কাণ্ড। আদিত্যর বিয়ে ঠিক করেছে তার বাবা। জানিয়েছে সামনেই বাগদান হবে তার। আর এক মাস পর বিয়ে। এদিকে আদিত্যর বাড়িতে জানাজানি হয়ে যায়, তার আর পল্লবীর সম্পর্ক। যদিও পল্লবী তাকে ভালবাসে সে কথা ওঠে না, বরং আদিত্যই যে তাকে ভালোবাসে, পছন্দ করে, সেই চর্চা শুরু হয়।
ছেলের এই সম্পর্কের কথা জানতে পেরে ক্ষেপে যায় আদিত্যর বাবা। তিনি কি আদৌ পল্লবীকে মেনে নেবেন, নাকি ছেলের জোর করে অন্য জায়গায় বিয়ে দেবেন? কী ঘটবে আগামীতে পল্লবী এবং আদিত্যর সম্পর্কের, শুরু হতে না হতেই শেষ হবে তাদের প্রেম? নাকি বিপদের মাঝেই নতুন দিকে বাঁক নেবে তাদের সম্পর্ক? সেটাই এখন দেখার বিষয়।
