‘দয়া করে ওই ছবিগুলো মুছে দিন’
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
অভিনেত্রী মানুষী ছিল্লার। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিমানবন্দরে গাড়ি থেকে নামার পর হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়ান সাবেক মিস ওয়ার্ল্ড ২০১৭ বিজয়ী মডেল-অভিনেত্রী মানুষী ছিল্লার। ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলেন তিনি এবং কথাও বলেন। কিন্তু বিমানবন্দরে ঢোকার সময়ই নজরে আসে অন্য কিছু।
বিমানবন্দরে তারকাদের ক্যামেরাবন্দি করা এখন প্রায় নিত্যদিনের ঘটনা। হাসিমুখে পোজ দেওয়া, হাত নাড়িয়ে অভিবাদন— সবকিছুই চলে বিমানবন্দরে। তবে সব ছবি যে স্বস্তির, তা নয়। বিমানবন্দরে ঢোকার সময়ই নজরে আসে, তার পেছন দিক থেকেও ছবি তুলছেন কয়েকজন আলোকচিত্রী। আর তাতেই থামিয়ে দেন তাদের। পেছন থেকে ছবি তোলায় আপত্তি জানালেন মানুষী ছিল্লার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুম্বাই বিমানবন্দরে আলোকচিত্রীদের সামনেই নিজের অস্বস্তির কথা জানালেন এ অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মানুষীকে এভাবে বলতে শোনা যায়— ‘দয়া করে ওই ছবিগুলো মুছে দিন। পেছন থেকে তোলা ছবি দেবেন না।’
কথাটা বলার সময় গলায় ছিল না কোনো রাগ কিংবা উত্তেজনা। বরং শান্তভাবেই নিজের আপত্তির কথা জানান অভিনেত্রী। তারপরও আলোকচিত্রীদের জন্য পোজ দেন, হাত নেড়ে বিমানবন্দরের ভেতরে ঢুকে যান তিনি। জানা গেছে, দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন মানুষী ছিল্লার।
তারকারা কীভাবে ক্যামেরাবন্দি হচ্ছেন, তা নিয়ে অবশ্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন করে প্রশ্ন উঠছে। কিছু দিন আগেই ‘বিগ বস ২০’-এর একটি পর্বে এ প্রসঙ্গ তুলেছিলেন বলি ভাইজানখ্যাত সালমান খান। অভিনেত্রীদের অস্বস্তিকর পেছন থেকে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সমালোচনা করেছিলেন তিনি। একই সঙ্গে এমন ছবিতে দর্শকদের আগ্রহ এবং সেই ছবি দেখা বা ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ভাইজান।
মানুষীই প্রথম নন; এর আগে অভিনেত্রী জাহ্নবী কাপুর, নেহা ধূপিয়া, আয়েশা খান, রশ্মি দেশাই, শানায়া কাপুরসহ একাধিক অভিনেত্রী তাদের আপত্তিকর ছবি তোলার বিষয়ে সরব হয়েছেন।

-6ab3c9905548e.jpg)