Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর যা করেছিলেন রাধিকা আপ্তে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ এএম

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর যা করেছিলেন রাধিকা আপ্তে

Advertisement

পর্দায় অন্তরঙ্গ দৃশ্য এখন আর তেমন নতুন কিছু নয়। কিন্তু ক্যামেরার সামনের সেই দৃশ্য যখন অভিনেত্রীর অনুমতি ছাড়াই বাইরে ছড়িয়ে পড়ে, তখন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই অভিজ্ঞতা রয়েছে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর চার দিন তিনি ঘরবন্দি ছিলেন। এমনকি নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

রাধিকা আপ্তে বলেন, ‘আমি খুব ভয় পেয়েছিলাম। অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের ক্ষেত্রে অভিনেতার সম্মতি এবং নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ক্যামেরার সামনে কোনো দৃশ্য করার সিদ্ধান্ত এক জিনিস, আর সেই দৃশ্য অনুমতি ছাড়া বাইরে ছড়িয়ে পড়ার পর তার অভিঘাত সামলানো সম্পূর্ণ অন্য অভিজ্ঞতা। 

তিনি বলেন, একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার পর তিনি বাড়ি থেকে বেরোতে পারেননি। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।

সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’ সিনেমায় অভিনয় করেছেন রাধিকা আপ্তে। সেই সিরিজের অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলতে গিয়ে পুরোনো সেই অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী। তিনি বলেন, দৃশ্যটি ফাঁস হওয়ার পর বিষয়টি তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছিল। এমনকি বাড়ির বাইরে অচেনা কেউ হাজির হয়ে যেতে পারেন—এ আশঙ্কাও তৈরি হয়েছিল।

অভিনেত্রী বলেন, তার রূপটান শিল্পীর গাড়িচালকও সেই ক্লিপটি দেখেছিলেন এবং বারবার তাকে জিজ্ঞাসা করেছিলেন— ‘আপনি ওর বাড়িতে যাচ্ছেন?’ এমনকি তার বাড়ির নিরাপত্তারক্ষীর কাছেও সেই ভিডিও পৌঁছে গিয়েছিল। ফলে বিষয়টি শুধু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ক্লিপের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সরাসরি অভিনেত্রীর ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েছিল।

সেই সময়ে একা একটি ফ্ল্যাটে থাকতেন রাধিকা আপ্তে। নিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত নিজের টিমের সদস্যদের সঙ্গেও খোলাখুলি কথা বলতে হয়েছিল তাকে। তার গাড়িচালক এবং স্পটবয়কে ডেকে পুরো বিষয়টি জানান অভিনেত্রী। তাদের বলেন, যদি তারা সেই দৃশ্য দেখে স্বচ্ছন্দ থাকেন এবং তাকে নিরাপত্তা দিতে পারেন, তবেই যেন তারা কাজ করেন। দুজনেই তাকে আশ্বস্ত করেছিলেন, তারা পাশে আছেন।

নিজের সিদ্ধান্তে পর ‘লজ্জা’ও হয়েছিল অভিনেত্রীর। সেই সময়ে পরিচালক অনুরাগ কাশ্যপও তাকে ওই কাজ না করার পরামর্শ দিয়েছিলেন বলে জানান রাধিকা আপ্তে।

উল্লেখ্য, কাজ আর ব্যক্তিগত জীবনের ভারসাম্যও গত কয়েক বছরে নতুনভাবে সামলাতে হয়েছে অভিনেত্রী আপ্তেকে। সন্তান জন্মের পরও দীর্ঘ বিরতিতে যাননি তিনি। বরং সন্তানের জন্মদানের পর প্রথম কাজের পরিকল্পনার সময়ে সদ্যোজাতকে স্তন্যপান করানোর ছবি শেয়ার করে নেন সামাজিক মাধ্যমে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম