Logo
Logo
×

Advertisement

বিনোদন

ক্যাটরিনাকে ট্রলিং, প্রতিবাদে সালমানে পাশে দাঁড়ালেন বিবেক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

ক্যাটরিনাকে ট্রলিং, প্রতিবাদে সালমানে পাশে দাঁড়ালেন বিবেক

Advertisement

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ে ২০০৩ সালে এক সংবাদ সম্মেলন ডেকে অভিনেতা সালমান খানের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনেছিলেন। এরপর থেকেই তাদের সম্পর্কের চরম অবনতি ঘটে, যা অভিনেতার ক্যারিয়ারেও বড় প্রভাব ফেলেছিল বলে মনে করেন সিনেমাপ্রেমী দর্শকরা। 

তবে ২০২৬-এ এসে সময়ের চাকা ভিন্ন মোড় নেয়। 

এবার অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে চলা ট্রলিংয়ের জবাবে ভাইজানের অনড় অবস্থানকে প্রকাশ্যে সমর্থন জানালেন বিবেক ওবেরয়ে। 

বলিউড তারকারা অতীতে অম্লমধুর সম্পর্ক থাকলেও, নারী ও সহকর্মীর প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে এক কাতারে দাঁড়িয়েছেন। ভাইজানের এই প্রতিবাদ এবং সাবেকের পুরোনো তিক্ততা ভুলে পাশে দাঁড়ানোর ঘটনাকে ইতিবাচক চোখেই দেখছেন ভক্ত ও বিনোদন বিশ্লেষকরা।

সম্প্রতি 'ক্যানসার পেশেন্টস এইড অ্যাসোসিয়েশন' আয়োজিত একটি সচেতনতামূলক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন বিবেক ওবেরয়ে। সেখানে সালমানের প্রতিবাদের প্রসঙ্গ উঠতেই অভিনেতা বলেন, ট্রলিং একটি অত্যন্ত ক্ষতিকর মানসিকতা। এজাতীয় নেতিবাচক চর্চা থেকে সবার দূরে থাকা উচিত। 

তিনি বলেন, জীবনে ইতিবাচক অনেক সুন্দর কাজ করার আছে। অযথা কেন আমরা কারও ব্যক্তিগত জীবন কিংবা শারীরিক গঠন নিয়ে মন্তব্য করব?

উল্লেখ্য, সাবেক জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সন্তান জন্ম দেওয়ার পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। টানা কয়েক মাস ধরে তার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ থামছেই না। সম্প্রতি আম্বানি পরিবারের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর তা যেন আরও ভয়ঙ্কর রূপ নেয়। তবে নীরব না থেকে সাবেকের পক্ষে প্রকাশ্য মঞ্চেই আওয়াজ তুলেছেন ভাইজান সালমান খান। 'বিগ বস'-এর মঞ্চে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়ে নেটিজেনদের ট্রলিংয়ের কড়া জবাব দেন তিনি। 

আর এই ইস্যুতে অতীতের সব তিক্ততা ভুলে সালমানের প্রশংসায় পঞ্চমুখ হন বিবেক ওবেরয়। দুই দশক আগে বলিউড তারকা ঐশ্বরিয়া রাইকে কেন্দ্র করে তাদের দ্বন্দ্বের বিষয়টি মায়ানগরীর বহুল আলোচিত ঘটনা। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম