Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার শিশুশিল্পী বিজয় হাসপাতালে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার শিশুশিল্পী বিজয় হাসপাতালে

Advertisement

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ১৯৯৭ সালে চাষী নজরুল ইসলাম নির্মাণ করেন কালজয়ী সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’। এ সিনেমায় শিশুশিল্পী হিসেবে ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন অভিনেতা বিজয় চৌধুরী। এবার সেই 'রইছ'খ্যাত অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।    

জানা গেছে, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে স্ত্রী সালমা চৌধুরীকে সঙ্গে নিয়ে ঢাকায় ফেরার পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিজয় চৌধুরী। পরে দ্রুত তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়।

এদিকে সামাজিক মাধ্যমে বাবার অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তার মেয়ে ফিওনা চৌধুরী। বাবার ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে ফিওনা লিখেছেন—‘আমার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) বর্তমানে অনেক অসুস্থ। তিনি এখন হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন। তিনি বলেন, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম