Logo
Logo
×

Advertisement

বিনোদন

১৫ বছরেই কোটি টাকার সম্পত্তি অর্জন, কে এই অভিনেত্রী?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম

১৫ বছরেই কোটি টাকার সম্পত্তি অর্জন, কে এই অভিনেত্রী?

Advertisement

বয়স মাত্র ১৫ বছর। যে বয়সে অনেকেই হাত খরচের টাকা জমিয়ে পছন্দের জিনিস কেনার স্বপ্ন দেখে, সেই বয়সে নিজের উপার্জনের টাকায় মুম্বাইয়ে বাড়ি কিনে ফেলেছিলেন অভিনেত্রী রুহানিকা ধবন, যার দাম কয়েক কোটি টাকা।

২০১২ সালে ‘মিসেস কৌশিক কী পাঁচ বহুয়ে’ ধারাবাহিকে শিশুশিল্পী হিসেবে প্রথমবার টেলিভিশনের পর্দায় দেখা যায় রুহানিকাকে। তবে তাকে ঘরে ঘরে পরিচিত করে ‘ইয়ে হ্যায় মহব্বতে’।

২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর মুম্বাইয়ে জন্ম অভিনেত্রীর। খুব ছোট বয়সেই অভিনয়ে হাতেখড়ি। শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেন তিনি। তারপর একের পর এক বড় সুযোগ। তবে শুধু অভিনয় নয়, পড়াশোনাকেও সমান গুরুত্ব দিয়েছেন তিনি। সেই খুদে তারকা এখন অনেকটাই বড়। 

একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিকে রুহি ভল্লার চরিত্রে দেখা গিয়েছিল রুহানিকাকে। পর্দায় দিব্যাংকা ত্রিপাঠীর সঙ্গে তার সম্পর্ক দর্শকদের বিশেষ পছন্দের হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে চলা সেই ধারাবাহিক তাকে ছোটপর্দার পরিচিত মুখ করে তোলে। অভিনয়ের স্বীকৃতিও মেলে। টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও পা রাখেন ছোট বয়সেই। 

বলি ভাইজান সালমান খানের ‘জয় হো’-তে দেখা গিয়েছিল রুহানিকাকে। পরে সানি দেওলের ‘ঘায়ল ওয়ান্স আগেন’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠানেও উপস্থিতি ছিল তার। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাকেও গুরুত্ব দেন রুহানিকা। 

নিয়মিত অভিনয় থেকে প্রায় তিন বছরের বিরতি নিয়ে মন দেন পড়াশোনায়। ২০২৫ সালে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯১ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন রুহানিকা। এখন কলেজে পড়ছেন অভিনেত্রী। আপাতত বিজ্ঞাপন ও অল্পবিস্তর কাজেই তাকে দেখা গেছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম