Logo
Logo
×

Advertisement

বিনোদন

শ্রীলীলার যে ভিডিও ২৫ কোটি ৮১ লাখ ভিউ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

শ্রীলীলার যে ভিডিও ২৫ কোটি ৮১ লাখ ভিউ

শ্রীলীলা। ছবি-সংগৃহীত

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেত্রী শ্রীলীলার প্রেম শুধু সিনেমার পর্দায় নয়; তার সমান জনপ্রিয়তাও রয়েছে সামাজিক মাধ্যমে। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার ভক্ত-অনুরাগীদের মাঝে রয়েছে সমান সখ্য।

ফ্যাশন, ঐতিহ্যবাহী সাজ, ব্যক্তিজীবনের মুহূর্ত কিংবা কাজের খবর— নানা ধরনের ছবি ও ভিডিও প্রকাশ করে থাকেন তিনি। তবে ওই রিলসটির প্রতিক্রিয়া তুলনামূলকভাবে অনেক বেশি, যা ইতোমধ্যে ২৫ কোটি ৮১ লাখ বার দেখা হয়েছে।

সামাজিক মাধ্যমে জনপ্রিয়তার পাশাপাশি ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। দক্ষিণ ভারতীয় সিনেমার পর এবার বলিউডেও অভিষেক হতে যাচ্ছেন তিনি। পরিচালক অনুরাগ বসুর সিনেমায় অভিনেতা কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে এ অভিনেত্রী। অভিনেতা ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপটার ওয়ান’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। এ ছাড়া আরও কয়েকটি সিনেমা রয়েছে তার হাতে।

সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন শ্রীলীলা। সেই ভিডিওতে ১ কোটি ১১ লাখের বেশি লাইক পড়েছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং এটি ভারতীয় তারকাদের মধ্যে অন্যতম সর্বোচ্চ লাইক পাওয়া পোস্টের তালিকায় জায়গা করে নিয়েছে। 

সেই পোস্টে মন্তব্য এসেছে প্রায় ৩৬ হাজার ৩০০টি এবং ভিডিওটি দেখা হয়েছে ২৫ কোটি ৮১ লাখ বার, যা ইনস্টাগ্রামভিত্তিক পরিসংখ্যান ট্র্যাকার রিল্যাক্সে এ তথ্য জানা গেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম