Logo
Logo
×

Advertisement

বিনোদন

মজার উদাহরণ টেনে যে কথা বললেন শেহনাজ গিল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পিএম

মজার উদাহরণ টেনে যে কথা বললেন শেহনাজ গিল

ফাইল ছবি

Advertisement

বলিউড মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল মূলত রিয়েলিটি শো বিগ বস ১৩-এ অংশগ্রহণ করার পর দেশজুড়ে ব্যাপক পরিচিতি ও বিপুল জনপ্রিয়তা লাভ করেন। তিনি অভিনয়ের পাশাপাশি কখনো ব্যক্তিজীবন, আবার কখনো কোনো মন্তব্য করে সামাজিক মাধ্যমে প্রায়ই নেটিজেনদের মধ্যে নানা গুঞ্জন। সম্পর্কের গুজব থেকে শুরু করে ট্রল কিংবা ভুল ব্যাখ্যা কিংবা কথার সামান্য এদিক–সেদিকও খবরের শিরোনাম হয়ে যায়। তবে এসব নিয়ে খুব একটা বিচলিত নন তিনি। বরং নিজের স্বভাবসুলভ রসিকতায় বিষয়গুলো সামলান এ অভিনেত্রী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে নিয়ে নানা গুজব ও নেতিবাচক খবর প্রসঙ্গে প্রশ্ন করা হলে উত্তরে শেহনাজ গিল বলেন, যারা তাকে নিয়ে এমন খবর করেন, তাদের উদ্দেশ্য আমি বুঝতে পারি— ভিউ কামানো। ভালো খবর দিয়ে যদি কারও তেমন লাভ না হয়, তাহলে নেতিবাচক বা চমকপ্রদ শিরোনাম দিয়েই হয়তো পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে হয়।

তিনি বলেন, তারা ভিউ চান। খারাপ শিরোনাম না দিলে খবরই বা কীভাবে বিক্রি হবে? আমি যদি কথার মধ্যে কোনো ভুল করে ফেলি, আর সেটাই শিরোনাম হয়ে যায়, তখন আমি শুধু প্রার্থনা করি— আমার কারণে বেচারাদের যেন কিছু ভিউ হয়। এত ভালো কথা বলে তো আমার কোনো লাভ হয়নি, অন্তত কারও একটা উপকার হোক।

এত অভিযোগের জবাব দেওয়ার বদলে রসিকতা করেই বিষয়টি উড়িয়ে দেওয়ার প্রবণতা রয়েছে শেহনাজ গিলের। কারণ নিজের এই হাস্যরসকে তিনি কোনো কৃত্রিম কৌশল মনে করেন না। এটা তার ব্যক্তিত্বেরই অংশ। এই স্বাভাবিকতাই সম্ভবত তার জনপরিচিতির অন্যতম বৈশিষ্ট্য। তারকাদের অনেকেই ক্যামেরার সামনে নিজেদের একটি নির্দিষ্ট ভাবমূর্তি ধরে রাখার চেষ্টা করেন। কিন্তু শেহনাজ বরং নিজের কথাবার্তা ও আচরণে অনেকটাই স্বতঃস্ফূর্ত থাকার চেষ্টা করেন। আর সেই জায়গাটিই ধরে রাখতে চান তিনি। কারণ খ্যাতির সঙ্গে সঙ্গে মানুষের প্রত্যাশাও বাড়ে। কখন কী বলা উচিত, কীভাবে হাঁটতে হবে, সংবাদমাধ্যমের সামনে কীভাবে আচরণ করতে হবে—  এসব নিয়ে তাকে পরামর্শও দেওয়া হয়েছে। কিন্তু অন্যের নির্দেশে নিজেকে বদলাতে রাজি হননি বলে জানান শেহনাজ গিল।

এ অভিনেত্রী বলেন, আমি কখনো কাউকে আমাকে প্রভাবিত করতে দিইনি— কীভাবে কথা বলব, হাঁটব বা সংবাদমাধ্যমের সামনে কীভাবে আচরণ করব। আমাকে অনেক কিছু বলা হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, তুমি যা, সেটাই থাকো। নিজেকে সত্যি করে তুলে ধরতে পারলে মানুষ তোমাকে গ্রহণ করবে।

নিজের স্বভাবের প্রতি আস্থার ফল পান অভিনেত্রী। একটি মজার উদাহরণ টেনে শেহনাজ গিল বলেন, বিমানবন্দরে একদিন দুজন আলাদা ব্যক্তি একই কথা বলেছিলেন তাকে। তারা দুজনই বলেছিলেন— তারা শেহনাজ ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে দেখা করতে চান। তিনি কাকতালীয় ভেবেছিলেন। কিন্তু বিষয়টি তা না। তিনি জানতে চান, কেন তার সঙ্গে শ্রদ্ধার নাম নেওয়া হচ্ছে?

তিনি বলেন, তারা বললেন— ‘আপনি যেমন, ঠিক তেমনই থাকেন। আপনি নিজের ভাষাকে ভালোবাসেন, তিনিও (শ্রদ্ধা) তেমন।’ তখন আমার মনে হলো— দুজন মানুষ যদি এভাবে ভাবেন, তাহলে আরও কত মানুষ হয়তো একইভাবে ভাবেন।

শেহনাজের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি অবশ্য জনপ্রিয়তা নয়। তার কাছে বিশেষ হয়ে ওঠে তখনই, যখন কেউ তার জীবনযাত্রা বা ক্যারিয়ারের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পান। 

শেহনাজ গিল বলেন, মানুষ যখন আমাকে বলে যে তারা আমার যাত্রা থেকে অনুপ্রেরণা পায়, আমার সঙ্গে নিজেদের মিল খুঁজে পায়, তখন খুব বিশেষ লাগে। 

তিনি বলেন, আমি এত ভালোবাসা পেয়েছি যে কখনো কখনো আমার নিজেরও মনে হয়, নিশ্চয়ই আমি কিছু একটা ঠিক করেছি।’

পাঞ্জাবি গণমাধ্যমের সঙ্গে আলাদা সম্পর্ক থাকা প্রসঙ্গে শেহনাজ বলেন, পাঞ্জাবি গণমাধ্যমও একসময় আমার সঙ্গে খুব স্বাভাবিকভাবেই আচরণ করত। জানি না কী বদলে গেল। এখন সেখানকার সবাই এসে আমাকে জড়িয়ে ধরে বলেন, তারা আমাকে বিশেষভাবে গুরুত্ব দেবেন। কারণ আমি তাদের হৃদয় জয় করেছি। 

তিনি বলেন, হিন্দি গণমাধ্যমও আমাকে ভালোবাসে, তবে তাদের সঙ্গে আমার যে সম্পর্ক, সেটার অনুভূতি একটু আলাদা।

উল্লেখ্য, অভিনেত্রী শেহনাজ গিল একসময় রিয়েলিটি শোর মাধ্যমে পরিচিতি পান। এখন অভিনয়েও নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। হিন্দি ও পাঞ্জাবি বিনোদনজগতে কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার বড় অনুসারী রয়েছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি সিনেমা ‘সিং বনাম কৌর ২’।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সামান্থার ডিপফেক ঠেকাতে যে নির্দেশ আদালতের

সামান্থার ডিপফেক ঠেকাতে যে নির্দেশ আদালতের

ইন্দোনেশিয়ার হাসপাতালে নুসরাত, দেশে ফিরিয়ে হবে অস্ত্রোপচার

ইন্দোনেশিয়ার হাসপাতালে নুসরাত, দেশে ফিরিয়ে হবে অস্ত্রোপচার

১৭ বছর পর আবার জুটিতে বিদ্যা বালান ও বাল্কি

১৭ বছর পর আবার জুটিতে বিদ্যা বালান ও বাল্কি

হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন নায়কের সাবেক স্ত্রী

হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন নায়কের সাবেক স্ত্রী

মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর

মধ্যরাতে মদ্যপ নির্মাতার অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর

দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন

দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন

আরও পড়ুন

মজার উদাহরণ টেনে যে কথা বললেন শেহনাজ গিল

মজার উদাহরণ টেনে যে কথা বললেন শেহনাজ গিল

নোবেলের ভিডিও ভাইরাল

নোবেলের ভিডিও ভাইরাল

মিমির হবু বরের আসল পেশা জানা গেল

মিমির হবু বরের আসল পেশা জানা গেল

সোশ্যালমিডিয়া থেকে মেইনস্ট্রিমে অভিনয়ে কতটা সফল তারা

সোশ্যালমিডিয়া থেকে মেইনস্ট্রিমে অভিনয়ে কতটা সফল তারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম