Logo
Logo
×

Advertisement

বিনোদন

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড়

মোহনলাল নয়, অজয়কেই এগিয়ে রাখছেন মালয়ালম দর্শকরা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পিএম

মোহনলাল নয়, অজয়কেই এগিয়ে রাখছেন মালয়ালম দর্শকরা

বলিউডের অজয় দেবগন এবং মালয়ালম অভিনেতা মোহনলাল।

Advertisement

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩’। গত শুক্রবার (০২ অক্টোবর) ছবি মুক্তির পর থেকেই ভারতীয় প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কেবল হিন্দিভাষী দর্শকই নন, এই হিন্দি সংস্করণটি দেখে মুগ্ধ হচ্ছেন খোদ মালয়ালি দর্শকরাও! 

এমনকি তাদের অনেকের মতে, মূল মালয়ালম সংস্করণের চেয়ে অজয় দেবগনের হিন্দি সংস্করণটি গল্প ও নির্মাণের বিচারে অনেক বেশি জমজমাট হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এক মালয়ালম কনটেন্ট ক্রিয়েটরের ‘দৃশ্যম ৩’ নিয়ে রিভিউ ভিডিওটি আলোচনায় এসেছে। তিনি স্বীকার করেন যে, সাধারণ মালয়ালি দর্শকরা হিন্দি ফ্র্যাঞ্চাইজির প্রতি খুব একটা অনুরাগী ছিলেন না। কিন্তু ‘দৃশ্যম ৩’-এর নির্মাণ ও ইতি টানার ধরণ তাদের ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। 

ভিডিওতে তিনি বলেন, ‘হিন্দি ছবির টিম এত চমৎকারভাবে দৃশ্যমের সমাপ্তি টেনেছে যা সত্যি প্রশংসনীয়। আমি আগে হিন্দি সিক্যুয়েলগুলো দেখিনি এবং কিছুটা অবহেলার চোখেই দেখতাম। কিন্তু ৩ নম্বর পর্বটি দেখার পর আমি হাততালি দিতে বাধ্য হয়েছি। মূল মালয়ালম সংস্করণের পরিচালক জিতু জোসেফের কোনো সাহায্য ছাড়াই হিন্দি নির্মাতারা সম্পূর্ণ নতুন করে এর চমৎকার চিত্রনাট্য সাজিয়েছেন।’ 

অনলাইনে ওই ভিডিওর কমেন্ট বক্সেও মালয়ালি দর্শকদের কাছ থেকে একই ধরণের প্রতিক্রিয়া পাওয়া গেছে। সেখানে অনেক দর্শক মন্তব্য করেছেন যে, মোহনলালের নিজস্ব ‘দৃশ্যম ৩’ সংস্করণের চেয়ে অজয়ের ছবিটি তাদের কাছে শতগুণ ভালো লেগেছে। 

একজন লিখেছেন, ‘মালয়ালম সংস্করণটিকে নাটকের মতো মনে হচ্ছিল, সে জায়গায় হিন্দি ছবিটির নির্মাণ দারুণ।’ 

তবে মোহনলালের ভক্তরাও চুপ থাকেননি; তাদের দাবি, গল্পের টুইস্ট যাই হোক না কেন, অভিনয়ে মোহনলালকে ছাড়িয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়।

উল্লেখ্য, বলিউডের ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি অংশ মালয়ালম ছবির সরাসরি রিমেক হলেও এই তৃতীয় পর্বটি একেবারেই ব্যতিক্রম। 

হিন্দি সংস্করণগুলোর পরিচালক অভিষেক পাঠক ও অভিনেতা অজয় দেবগন মূল গল্প থেকে বেরিয়ে নিজস্ব ও সম্পূর্ণ নতুন একটি চিত্রনাট্য দিয়ে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি শেষ করার পরিকল্পনা করেন। বিষয়টি নিয়ে তারা আগেই মূল অভিনেতা মোহনলালের সম্মতিও নিয়েছিলেন।

এদিকে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ইতিহাস গড়েছে অজয়ের ‘দৃশ্যম ৩’। ট্রেড অ্যানালিস্টদের মতে, ভারতে প্রথম দিনেই প্রায় ৬৬.৭৫ কোটি রুপি ব্যবসা করেছে সিনেমাটি এবং বিশ্বব্যাপী এর সংগ্রহ ছাড়িয়েছে ৯৫ কোটি রুপির ঘর। আর এর মাধ্যমেই অজয় দেবগনের দীর্ঘ অভিনয় জীবনের সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড গড়ে ‘দৃশ্যম ৩’। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুক্তির আগেই বানসালির লাভ অ্যান্ড ওয়ার ৩০০ কোটিতে কিনে নিল পেন

মুক্তির আগেই বানসালির লাভ অ্যান্ড ওয়ার ৩০০ কোটিতে কিনে নিল পেন

৪০ কেজিরও বেশি ওজন কমিয়ে আলোচনায় ভারতীয় অভিনেত্রী

৪০ কেজিরও বেশি ওজন কমিয়ে আলোচনায় ভারতীয় অভিনেত্রী

১৩ বছর পর বানসালি প্রোডাকশনের সিনেমায় কারিনা কাপুর

১৩ বছর পর বানসালি প্রোডাকশনের সিনেমায় কারিনা কাপুর

মজার উদাহরণ টেনে যে কথা বললেন শেহনাজ গিল

মজার উদাহরণ টেনে যে কথা বললেন শেহনাজ গিল

সামান্থার ডিপফেক ঠেকাতে যে নির্দেশ আদালতের

সামান্থার ডিপফেক ঠেকাতে যে নির্দেশ আদালতের

ইন্দোনেশিয়ার হাসপাতালে নুসরাত, দেশে ফিরিয়ে হবে অস্ত্রোপচার

ইন্দোনেশিয়ার হাসপাতালে নুসরাত, দেশে ফিরিয়ে হবে অস্ত্রোপচার

আরও পড়ুন

বক্স অফিসে ‘দৃশ্যম ৩’ ঝড় মোহনলাল নয়, অজয়কেই এগিয়ে রাখছেন মালয়ালম দর্শকরা

মোহনলাল নয়, অজয়কেই এগিয়ে রাখছেন মালয়ালম দর্শকরা

গাজার ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করে যা বললেন অ্যাঞ্জেলিনা জোলি

গাজার ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করে যা বললেন অ্যাঞ্জেলিনা জোলি

বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় অভিনেতার

বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় অভিনেতার

মুক্তির আগেই বানসালির লাভ অ্যান্ড ওয়ার ৩০০ কোটিতে কিনে নিল পেন

মুক্তির আগেই বানসালির লাভ অ্যান্ড ওয়ার ৩০০ কোটিতে কিনে নিল পেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম