Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

Advertisement

টালিউডের অন্যতম চর্চিত ও জনপ্রিয় জুটি দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। তাদের অনস্ক্রিন ও অফস্ক্রিন কেমিস্ট্রি একসময় বাংলা সিনেমার অলিন্দে তুমুল ঝড় তুলত। যদিও সময়ের ব্যবধান আর নিয়মে দুজনের জীবনের পথ আলাদা হয়ে গেছে। তবে সম্পর্কের সেই শ্রদ্ধা ও পারস্পরিক টান আজও অমলিন। সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র বিশেষ পর্বে আরও একবার নস্টালজিয়া উসকে দিলেন এ তারকা জুটি।

অনুষ্ঠানের মঞ্চে বিশেষ মুহূর্ত ও কথোপকথনের মাঝে অতীতের কথা ও সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অত্যন্ত সাবলীল ও পরিপক্ব এক বার্তা দিলেন। তিনি বলেন, ওর সঙ্গে আমার কী অতীত ছিল, সেটার থেকেও বড় কথা— যে কোনো সময় যখন তুমি চাইবে, অবশ্যই সবসময় পাশে আছি।’ শুভশ্রীর এ আশ্বাস ও বক্তব্যের পর পুরো মঞ্চ করতালিতে মুখরিত হয়ে ওঠে।

অভিনেত্রীর এই সুন্দর আশ্বাসের জবাবে চুপ থাকেননি টালি মেগাস্টার দেবও। সাবেক সহ-অভিনেত্রীর এ কথার জবাবে অত্যন্ত আবেগঘন কণ্ঠে প্রশংসা করে দেব বলেন,  ‘ও আমার থেকে বেশি আমাকে বোঝে বলে আমার মনে হয়।’

দুজনের এই মিষ্টি মুহূর্ত ও শ্রদ্ধাপূর্ণ কথোপকথন কেবল উপস্থিত দর্শকদের নয়, বরং সামাজিক মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়া এ ভিডিও ক্লিপ দেখে মুগ্ধ করেছেন বাংলা সিনেমার হাজার হাজার ভক্ত-অনুরাগীসহ নেটিজেনকে।

অনির্বাণের বিখ্যাত গান ‘আমাদের বকুল তলায় ভিড় জমেছে’ গাইতে শোনা গেল অনির্বাণকে। জীবনের এই রূপক টেনে বলা হয়— কীভাবে জীবনের নগরদোলা গোল গোল ঘুরে আবার এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে তিক্ততার কোনো স্থান নেই, রয়েছে কেবলই পারস্পরিক শ্রদ্ধা। 

বর্তমানে দুজনেই নিজ নিজ ব্যক্তিজীবনের পাশাপাশি কর্মজীবনেও দারুণ সফল। তবে অতীতে ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’-র মতো ব্লকবাস্টার উপহার দেওয়া এ জুটিকে রিল কিংবা রিয়েল লাইফে একফ্রেমে দেখা সবসময়ই অনুরাগী ও দর্শকদের কাছে এক পরম পাওয়ার মতো।

যদিও নিন্দুকরা কটূক্তি করতে ছাড়েননি। এক নেটিজেন বলেছেন— এতই যখন বোঝে তাহলে আলাদা হওয়ার কী দরকার ছিল? আরেক নেটিজেন বললেন— দেবের ভুলে যাওয়া উচিত নয়, শুভশ্রী এখন অন্য কারুর সন্তানের মা। আবার অন্য আরেক নেটিজেন বলেছেন, ‘রুক্মিণীর আত্মসম্মানের কথাটাও ভাবা উচিত’। 

সাবেক সম্পর্ককে হাতিয়ার করে প্রচারের অভিযোগে বিদ্ধ দেব-শুভশ্রী। তবে সেই নিয়ে দুজনের কোনো খেদ নেই তা স্পষ্ট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘দেশু ৭’ মুক্তি নিয়ে প্রচারে ব্যস্ত দেব-শুভশ্রী, নেটিজেনদের খোঁচা

‘দেশু ৭’ মুক্তি নিয়ে প্রচারে ব্যস্ত দেব-শুভশ্রী, নেটিজেনদের খোঁচা

মিমির হবু বরের আসল পেশা জানা গেল

মিমির হবু বরের আসল পেশা জানা গেল

ইধিকা পালের আসল নাম কী?

ইধিকা পালের আসল নাম কী?

শুভশ্রীর সঙ্গে দেবের রোমান্স, নাচলেন ইধিকার সঙ্গেও

শুভশ্রীর সঙ্গে দেবের রোমান্স, নাচলেন ইধিকার সঙ্গেও

নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি

নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি

দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা ঘটেছিল প্রসেনজিতের জীবনে

দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা ঘটেছিল প্রসেনজিতের জীবনে

আরও পড়ুন

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

‘আমার থেকে বেশি আমাকে বোঝে শুভ’, দাদাগিরিতে দেব

রাশমিকার পাশে বসেই যে কথা বললেন বিজয়

রাশমিকার পাশে বসেই যে কথা বললেন বিজয়

ইতালির উৎসবে সেরা ‘মাস্টার’

ইতালির উৎসবে সেরা ‘মাস্টার’

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম