Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্যারিসে বিয়ে করলেন সিমু লিউ ও অ্যালিসন হসু

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম

প্যারিসে বিয়ে করলেন সিমু লিউ ও অ্যালিসন হসু

Advertisement

মার্ভেল তারকা সিমু লিউ ও অ্যালিসন হসু বিয়ে করেছেন। চার বছর সম্পর্কের পর ফ্রান্সের প্যারিসে তাদের বিয়ে হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড। গত ৩ অক্টোবর তাদের বিয়ে হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর সামা টিভির।

‘শ্যাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ সিনেমার অভিনেতা সিমু লিউর বয়স ৩৭ বছর। আর অ্যালিসন হসুর বয়স ৩০। তিনি ইনটারস্কোপ রেকর্ডসের ডিজিটাল মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন।

২০২২ সালে সিমু লিউ ও অ্যালিসন হসুর প্রেমের গুঞ্জন শোনা যায়। একই বছর তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

২০২৫ সালের মে মাসে তাদের বাগদান হয়। প্যারিসে আইফেল টাওয়ারের সামনে মোমবাতি ও ফুল দিয়ে সাজানো এক রোমান্টিক পরিবেশে অ্যালিসনকে বিয়ের প্রস্তাব দেন সিমু। পরে বাগদানের আংটির ছবি প্রকাশ করে অ্যালিসন লিখেছিলেন, ‘আমরা চিরকাল একসঙ্গে।’

বাগদানের পর সিমুও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে আবেগঘন বার্তা দেন। প্যারিস ও পাম স্প্রিংসে একসঙ্গে ভ্রমণ, শুটিং সেটে দীর্ঘ সময় কাটানো এবং বাড়িতে একসঙ্গে সময় কাটানোর স্মৃতিও তুলে ধরেন তিনি।

অ্যালিসন হসু পপ তারকা টেলর সুইফটের ভক্ত। তাই বাগদানের সময় হবু স্ত্রীকে চমকে দিতে সিমু সুইফটের কাছ থেকে একটি ভিডিও বার্তা সংগ্রহ করেন।

‘দ্য টুনাইট শো স্ট্যারিং জিমি ফ্যালন’ অনুষ্ঠানে সিমু জানিয়েছিলেন, ভিডিওটি দেখে অ্যালিসন খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তার ভাষায়, ভিডিওটি চালানোর পর অ্যালিসন ‘পুরোপুরি আবেগে ভেঙে পড়েছিলেন’।

সিমু ও অ্যালিসন তাদের ব্যক্তিগত জীবন বরাবরই অনেকটা আড়ালে রেখেছেন। প্যারিসে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার মধ্য দিয়ে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্যারিসে বিয়ে করলেন সিমু লিউ ও অ্যালিসন হসু

প্যারিসে বিয়ে করলেন সিমু লিউ ও অ্যালিসন হসু

নতুন গান নিয়ে ফিরলেন আসিফ, এবার দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি

নতুন গান নিয়ে ফিরলেন আসিফ, এবার দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি

মেসির শেষ ম্যাচে আবেগে ভাসলেন পূর্ণিমা

মেসির শেষ ম্যাচে আবেগে ভাসলেন পূর্ণিমা

টিউশনের টাকায় নির্মিত শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায়

টিউশনের টাকায় নির্মিত শিক্ষার্থীদের প্রথম চলচ্চিত্র ‘অন্যপাতা’ আসছে দুর্গাপূজায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম