প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম
পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী নীলম মুনির।
|
ফলো করুন |
|
|---|---|
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির ও তার স্বামী মুহাম্মদ রশিদের ঘর আলো করে এসেছে নতুন এক অতিথি। বিভিন্ন পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী নীলম মুনির। ভক্তদের মাঝে এখন এই সুখবরটি নিয়েই চলছে দারুণ আলোচনা।
রশিদের এক ঘনিষ্ট বন্ধুর টিকটক পোস্টের মাধ্যমে মূলত এই খবরটি প্রকাশ্যে আসে। ওই বন্ধু দম্পতিকে পুত্র সন্তানের জন্ম দেওয়ার জন্য উষ্ণ অভিনন্দন জানান এবং নবজাতকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বা আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কোনো ঘোষণা দেননি নীলম মুনির। ভক্তরা অধীর আগ্রহে অভিনেত্রীর নিজের মুখে এই সুসংবাদ শোনার অপেক্ষায় রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে দুবাইয়ে মুহাম্মদ রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নীলম মুনির। বিয়ের পর থেকেই এই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। নতুন অতিথি আসার এই খবরে এখন চারপাশ থেকে শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি।

