Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ের পরেও বিজয়ের প্রেমে মুগ্ধ রাশমিকা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পিএম

বিয়ের পরেও বিজয়ের প্রেমে মুগ্ধ রাশমিকা

সংগৃহীত ছবি

Advertisement

দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা তাদের আসন্ন সিনেমা রানাবালির শেষ পর্যায়ের প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। এরই মধ্যে ছবির প্রচার অনুষ্ঠানে বিজয়কে নিয়ে মনের কথা জানিয়েছেন রাশমিকা। স্বামীর অভিনয়ের প্রতি নিজের মুগ্ধতার কথা বলতে গিয়ে তিনি জানান, পর্দায় বিজয়কে দেখলে এখনো তার মধ্যে ভক্তের মতোই উত্তেজনা কাজ করে।

অনুষ্ঠানে বিজয়কে উদ্দেশ করে রাশমিকা বলেন, ‘বিজ্জু... সত্যি বলতে, বিয়ে হয়েছে বলেই মনে হচ্ছে না। এখনো নিজেকে একজন ভক্ত মনে হচ্ছে।’ এরপর বিজয়ের অভিনয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘তোমার কাজের আমি অনেক বড় ভক্ত, সেটা তুমি জানো। রানাবালিতে তুমি কী করেছ, তা দেখার জন্য আমি ভীষণ উচ্ছ্বসিত। তোমার জন্য শুভকামনা। আমাদের দুজনের জন্যই শুভকামনা। তোমাদের সবাইকে ভালোবাসি। নিজেদের যত্ন নিয়ো, সবার প্রতি সদয় থেকো, ভালো থেকো, আনন্দে থেকো আর সব সময় হাসিখুশি থেকো। খুব ভালো।’

রানাবালি একটি পিরিয়ড অ্যাকশনধর্মী সিনেমা। সম্প্রতি ছবিটির ট্রেলার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকার্স। ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মাদ্রাজের দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নিজের গ্রামকে রক্ষার লড়াইয়ে নামেন এক ব্যক্তি।

রাহুল সংকৃত্যায়ন পরিচালিত ছবিটির ট্রেলার ৩ মিনিট ৪৭ সেকেন্ডের। এতে উঠে এসেছে সিনেমার প্রধান চরিত্রগুলো, গ্রামীণ রায়ালসীমা অঞ্চলের পরিবেশ এবং গল্পের মূল দ্বন্দ্বের কিছু ঝলক।

ছবিতে সিঙ্গানামালা গ্রামের অশ্বারোহী যোদ্ধা সিঙ্গানামালা বব্বিলি রানাবালির চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবরাকোন্ডা। তার স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশ্মিকা মান্দানা। অন্যদিকে ব্রিটিশ কমিশনার স্যার থিওডোর হেক্টরের ভূমিকায় দেখা যাবে আর্নল্ড ভসলুকে। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বাপ তো বাপই’ বাবার জন্মদিনে সালমান

‘বাপ তো বাপই’ বাবার জন্মদিনে সালমান

স্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বিজয়

স্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন বিজয়

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

নিজের সন্তান নেই বলে সালমানের কণ্ঠে আক্ষেপ!

নিজের সন্তান নেই বলে সালমানের কণ্ঠে আক্ষেপ!

শিশুর মুখে বিজয়ের মতো গোঁফ দেখে যা বললেন রাশমিকা

শিশুর মুখে বিজয়ের মতো গোঁফ দেখে যা বললেন রাশমিকা

অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগ

অভিনেত্রীর বিস্ফোরক অভিযোগ

আরও পড়ুন

এবার ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

এবার ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্ষমা চাইলেন আলভী

স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্ষমা চাইলেন আলভী

বিয়ের পরেও বিজয়ের প্রেমে মুগ্ধ রাশমিকা

বিয়ের পরেও বিজয়ের প্রেমে মুগ্ধ রাশমিকা

সাবিলা-নেহালের সংসারে ভাঙনের গুঞ্জন, সন্দেহ শাকিবের দিকে

সাবিলা-নেহালের সংসারে ভাঙনের গুঞ্জন, সন্দেহ শাকিবের দিকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম