Logo
Logo
×

Advertisement

বিনোদন

স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন: ওমর সানী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পিএম

স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন: ওমর সানী

Advertisement

বিনোদন জগতের তারকা দম্পতি অভিনেতা ওমর সানী ও প্রিয়দর্শনী মৌসুমীকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তর্কবিতর্ক যেন থামছেই না। একের পর এক সমালোচনায় যেন বিদ্ধ হচ্ছেন এ তারকা দম্পতি।

হোটেল ব্যবসায় ব্যস্ততার মাঝেই সেই সমালোচনার জবাব দেন অভিনেতা ওমর সানী। সামাজিক মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ জানান তিনি। পরিবারকে নিয়ে ভিত্তিহীন পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে আইনিব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন এ অভিনেতা। চলচ্চিত্রশিল্পীদের ব্যক্তিগতজীবন নিয়ে ভাইরাল হওয়া আলোচনা এবং নারী শিল্পীদের অসম্মান করারও সমালোচনা করেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়ায়, ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। এমন খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে ওমর সানী বলেন, ফারদিন বর্তমানে দুবাইয়ে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও জানান তিনি।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওমর সানী। এ সময় তিনি অভিযোগ করেন, কিছু পেজ ও ব্যক্তি তাকে, তার স্ত্রী মৌসুমী এবং তাদের ছেলেমেয়েকে নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে পরিবারকে ব্যবসার উপকরণ বানিয়েছেন। 

ওমর সানী বলেন, আমাদের ক্যাশ করে কয় টাকা কামাই করবি বাবা তোরা? কী লাভ? এই টাকা কে খাবে শিয়াল-কুকুরে খাবে। আমাদের একটা ব্যবসার জিনিস বানিয়ে ফেলেছে। পরিবারকে নিয়ে এমন প্রচারণায় সামাজিকভাবে বিব্রত হতে হচ্ছে বলেও জানান এ অভিনেতা। তার ছেলে ফারদিনও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। 

এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ছেলের সঙ্গে তার কথা হয়েছে। ছেলে তাকে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। স্ত্রী মৌসুমীর ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত আলোচনার প্রতিবাদ জানিয়ে ওমর সানী বলেন, আমার বউ আমার টেনশন না— আপনাদের টেনশন। স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন। তা নিয়ে ভিত্তিহীন গল্প ছড়ানোর কোনো অর্থ নেই বলে জানান এ অভিনেতা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন: ওমর সানী

স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন: ওমর সানী

এটা আমার অন্য এক ব্যক্তিত্ব, কী ইঙ্গিত দিলেন নুসরাত

এটা আমার অন্য এক ব্যক্তিত্ব, কী ইঙ্গিত দিলেন নুসরাত

নিলয়-হিমির 'প্রথম প্রেমের গল্প' নাটক নিয়ে তুমুল বিতর্ক

নিলয়-হিমির 'প্রথম প্রেমের গল্প' নাটক নিয়ে তুমুল বিতর্ক

আপত্তিকর ভিডিও প্রকাশের পর যা করলেন মেহজাবীন

আপত্তিকর ভিডিও প্রকাশের পর যা করলেন মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম