Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘শিশুসন্তানের সঙ্গে এক বছর দেখা করতে দেয় না’ কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ এএম

‘শিশুসন্তানের সঙ্গে এক বছর দেখা করতে দেয় না’ কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী

অভিনেত্রী সোনম মালিক। ছবি: সংগৃহীত

Advertisement

‘রাইজ় অ্যান্ড ফল’ রিয়েলিটি শোয়ের প্রতিযোগী অভিনেত্রী সোনম মালিক নিজের ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায় তুলে ধরেছেন। ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানির সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সোনম জানান, তার সাত বছরের একটি ছেলে রয়েছে, কিন্তু গত এক বছর ধরে নানা বাধা থাকায় নিজের সন্তানের মুখটুকু দেখতে পাননি তিনি।

অনুষ্ঠানের একটি পর্বে হঠাৎই কান্নায় ভেঙে পড়েন সোনম। তাকে ওই অবস্থায় দেখে কারণ জানতে চান কাজল। শোয়ের একটি কোণায় বসে কথা বলতে শুরু করেন দুই অভিনেত্রী। সেই সময় নিজের গলায় থাকা লকেটটি কাজলের দিকে বাড়িয়ে দিয়ে ফিসফিস করে সোনম বলেন, ‘এটা আমার ছেলে।’ একই সঙ্গে বিষয়টি গোপন রাখারও অনুরোধ করেন তিনি। সোনম আরও বলেন, ‘আমি শুধু ওর জন্যই এখানে এসেছি। কিন্তু আমাকে ওর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। গত এক বছর ধরে ওকে চোখে দেখিনি।’

ছেলের বয়স এবং সে কোথায় থাকে, কাজল তা জানতে চাইলে সোনম জানান, তার ছেলে হরিয়ানায় থাকে এবং তার বয়স সাত বছর। সন্তানের থেকে এই দূরত্ব ও না পাওয়ার যন্ত্রণার কথা বলতে বলতে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। সহকর্মী কাজলের কাছে পুরো ঘটনাটি বলে কিছুটা হালকা হওয়ার চেষ্টা করেন এবং কাজলও নীরবে তার মনের কথা শোনেন।

হরিয়ানার মেয়ে সোনম ভোজপুরি মিউজ়িক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে নিজের পরিচিতি তৈরি করেন। ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘আরা কে ওথলালি’ গানে পবন সিংহের সঙ্গে কাজ করে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। ধীরে ধীরে অভিনয়েও নিজের জায়গা করে নিচ্ছেন এই অভিনেত্রী। তবে ঠিক কী কারণে তার ব্যক্তিগত জীবন এমন টালমাটাল, কে বা কারা তাকে ছেলের সঙ্গে দেখা করতে বাধা দিচ্ছে— সে বিষয়ে অনুষ্ঠানে আর বিস্তারিত কিছু জানাননি তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধূমপান না করেও ফুসফুস ক্যানসারে আক্রান্ত শর্মিলা, কেন?

ধূমপান না করেও ফুসফুস ক্যানসারে আক্রান্ত শর্মিলা, কেন?

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

‘আইনি খরচ না জুটলে বুয়ার কাজ করো’ স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

অতীতের বিতর্ক ও সমালোচনা কতটা পেছনে ফেলতে পারবেন কুসুম?

অতীতের বিতর্ক ও সমালোচনা কতটা পেছনে ফেলতে পারবেন কুসুম?

প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির

প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির

সমালোচকদের কথা শুনলে জীবনে এগিয়ে যেতে পারতাম না: ক্যাটরিনা

সমালোচকদের কথা শুনলে জীবনে এগিয়ে যেতে পারতাম না: ক্যাটরিনা

আরও পড়ুন

‘শিশুসন্তানের সঙ্গে এক বছর দেখা করতে দেয় না’ কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী

‘শিশুসন্তানের সঙ্গে এক বছর দেখা করতে দেয় না’ কাঁদতে কাঁদতে বললেন অভিনেত্রী

স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন: ওমর সানী

স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন: ওমর সানী

এটা আমার অন্য এক ব্যক্তিত্ব, কী ইঙ্গিত দিলেন নুসরাত

এটা আমার অন্য এক ব্যক্তিত্ব, কী ইঙ্গিত দিলেন নুসরাত

নিলয়-হিমির 'প্রথম প্রেমের গল্প' নাটক নিয়ে তুমুল বিতর্ক

নিলয়-হিমির 'প্রথম প্রেমের গল্প' নাটক নিয়ে তুমুল বিতর্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম