Logo
Logo
×

Advertisement

বিনোদন

যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেন মৌসুমী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম

যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেন মৌসুমী

অভিনেত্রী মৌসুমী। ফাইল ছবি

Advertisement

দীর্ঘ তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ২০২৩ সালের দিকে পাড়ি জমিয়েছিলেন এই দূরদেশে। এরপর থেকেই টানা তিন বছর ধরে অবস্থান করছেন। এবার জানা গেল সেখানে তার স্থায়ী হওয়ার খবর।

স্থানীয় সময় গত শনিবার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌসুমী। সেখানে তিনি জানান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন চিত্রনায়িকা। 

খবরটি ছড়িয়ে পড়তেই আনন্দ বিরাজ করছে মৌসুমীর ভক্তদের মনে। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে এই ঢালিউড তারকাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।

জানা গেছে, গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এই তিন বছরে তার দেশে আসা-যাওয়ার মধ্যে সীমাবদ্ধতা ছিল। অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী মৌসুমী। 

প্রবাসী বা বিদেশি নাগরিকদের জন্য দেশটিতে স্থায়ী বাসিন্দার মর্যাদা বা ‘গ্রিন কার্ড’ পাওয়ার সুযোগ রয়েছে। নির্দিষ্ট সময় ও অভিবাসন আইনের প্রয়োজনীয় সব শর্ত পূরণ সাপেক্ষে এই গ্রিন কার্ডধারীরা পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের আবেদনের যোগ্যতাও লাভ করেন। এবার সেই সুযোগ পেলেন চিত্রনায়িকা মৌসুমী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাদখোলা বাসে সিনেমার প্রচারণা, টিকিট কিনে দেখলেন মোটে ২ জন

ছাদখোলা বাসে সিনেমার প্রচারণা, টিকিট কিনে দেখলেন মোটে ২ জন

এটা আমার অন্য এক ব্যক্তিত্ব, কী ইঙ্গিত দিলেন নুসরাত

এটা আমার অন্য এক ব্যক্তিত্ব, কী ইঙ্গিত দিলেন নুসরাত

আপত্তিকর ভিডিও প্রকাশের পর যা করলেন মেহজাবীন

আপত্তিকর ভিডিও প্রকাশের পর যা করলেন মেহজাবীন

‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন?’

‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন?’

বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা বললেন, ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

আরও পড়ুন

অন্তঃসত্ত্বা অবস্থাতেও যেসব বিশেষ রুটিন ভাঙেননি সামান্থা

অন্তঃসত্ত্বা অবস্থাতেও যেসব বিশেষ রুটিন ভাঙেননি সামান্থা

পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

নিজের পর শুভশ্রীকে যার সঙ্গে ভালো লাগে জানালেন দেব

নিজের পর শুভশ্রীকে যার সঙ্গে ভালো লাগে জানালেন দেব

পূজায় ছোটবেলার স্মৃতি সামনে আনলেন কাঞ্চন-শ্রীময়ী

পূজায় ছোটবেলার স্মৃতি সামনে আনলেন কাঞ্চন-শ্রীময়ী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম