Logo
Logo
×

Advertisement

বিনোদন

নিজের পর শুভশ্রীকে যার সঙ্গে ভালো লাগে জানালেন দেব

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পিএম

নিজের পর শুভশ্রীকে যার সঙ্গে ভালো লাগে জানালেন দেব

ফাইল ছবি

Advertisement

টালিপাড়ার সুপারহিট জুটি দেব ও শুভশ্রীর প্রেমে পড়া থেকে শুরু করে প্রেমভাঙা— সবই চোখে পানি এনে দিয়েছিল তাদের ভক্ত-অনুরাগীদের। তাই দুজনকে আবার কাছাকাছি আসতে দেখে রীতিমতো উত্তেজনায় টগবগিয়ে ফুটছে সবাই।

পূজায় মুক্তি পেয়েছে সিনেমা 'দেশু ৭'। আপাতত 'দেশু ৭' জ্বরে কাঁপছে পুরো বাংলা। একসময়ের অনস্ক্রিন আর অফস্ক্রিনের হিট জুটি ছিলেন দেব ও শুভশ্রী। তারা আবার কাছাকাছি আসতেই শুরু হয়েছে ধামাকা।

'দেশু ৭' সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শোর পরেই দেব ঘোষণা দিলেন— তিনি সিনেমা আনবেন জিতের সঙ্গে। এমনকি কমিটমেন্টও দিয়ে দিয়েছেন। আর একদম বিগ বাজেটে ধামাকা নিয়ে আসবে সেই সিনেমা। 

লিপাড়ার দুই সুপারস্টার একসঙ্গে আসবেন যখন, ধামাকা তো হবেই। সব ঠিক থাকলে হয়তো ২০২৭ সালের পূজাতেই আসতে পারেন দেব ও জিৎ একসঙ্গে সিলভার স্ক্রিনে।

দেব-শুভশ্রীও যদি কোনো খামতি রাখেননি নিজেদের পুরোনো প্রেমকে কাজে লাগিয়ে সিনেমার পালে হাওয়া লাগাতে। যেমন সিনেমার ট্রেলার লঞ্চে মঞ্চে দাঁড়িয়ে দেবকে অকপটে বলতে শোনা যায়— ‘আমার পর যদি শুভশ্রীকে কারও সঙ্গে ভালো লাগে তাহলে সেটি জিৎ। অবশ্যই আমার পর, 'সরি জিৎদা আই লাভ ইউ টু'। আর দেবের মুখে এমন কথা শুনে রীতিমতো ব্লাশ করতে থাকেন শুভশ্রী গাঙ্গুলি। যদিও নিজেদের প্রেমের সেই দিনগুলো ‘দেশু ৭’ মুক্তির আগে যতই চর্চায় আসুক না কেন, ব্যক্তিগত জীবনে অনেকখানিই এগিয়ে গেছেন দুই তারকা। 

দেব যেমন শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর প্রেমে পড়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে আছেন সম্পর্কে। দেবের বহু সিনেমার নায়িকাও হয়েছেন রুক্মিণী। অন্যদিকে দেবের সঙ্গে বিচ্ছেদের পর শুভশ্রীর জীবনে আসেন রাজ চক্রবর্তী। তারা বিয়ে করেন ২০১৮ সালে। বর্তমানে দুই সন্তানের বাবা-মা এ তারকা দম্পতি।

'দেশু ৭' সিনেমা মুক্তির আগে এমন খবরও রটে যে, দেবের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে নাকি ভাঙতে বসেছে শুভশ্রীর সংসার। যদিও সেই জল্পনায় পানি ঢাললেন রাজ চক্রবর্তী নিজেই। 

ছেলে ইউভানের ষষ্ঠ জন্মদিনে শুভশ্রী গাঙ্গুলিকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এমনকি ক্যাপশনে লিখেছিলেন তাদের গোটা সংসারকে যিনি বেঁধে-আগলে রেখেছেন, তিনি তার সন্তানদের মা। অর্থাৎ 'দেশু ৭' সিনেমার নায়িকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য

পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

পূজায় ছোটবেলার স্মৃতি সামনে আনলেন কাঞ্চন-শ্রীময়ী

পূজায় ছোটবেলার স্মৃতি সামনে আনলেন কাঞ্চন-শ্রীময়ী

বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

বক্স অফিসে ঝড় তুলেছে ‘জেলার ২’

সাবিলাকে নিয়ে বিস্ফোরক দাবি তিশার

সাবিলাকে নিয়ে বিস্ফোরক দাবি তিশার

‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন?’

‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন?’

আরও পড়ুন

অন্তঃসত্ত্বা অবস্থাতেও যেসব বিশেষ রুটিন ভাঙেননি সামান্থা

অন্তঃসত্ত্বা অবস্থাতেও যেসব বিশেষ রুটিন ভাঙেননি সামান্থা

পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

নিজের পর শুভশ্রীকে যার সঙ্গে ভালো লাগে জানালেন দেব

নিজের পর শুভশ্রীকে যার সঙ্গে ভালো লাগে জানালেন দেব

পূজায় ছোটবেলার স্মৃতি সামনে আনলেন কাঞ্চন-শ্রীময়ী

পূজায় ছোটবেলার স্মৃতি সামনে আনলেন কাঞ্চন-শ্রীময়ী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম