Logo
Logo
×

Advertisement

বিনোদন

টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি, যে কারণে প্রাণে বাঁচলেন অভিনেতা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ এএম

টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি, যে কারণে প্রাণে বাঁচলেন অভিনেতা

Advertisement

মুম্বাইয়ের জুহুতে চাঞ্চল্যকর ঘটনা। ফুটবল খেলে ফেরার পথে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলল বৃষ্টির মতো গুলি। অল্পের জন্য রক্ষা পেলেন এই বলিউড তারকা। ইতোমধ্যে এই ঘটনার বেশ কয়েকটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে শিউরে উঠছেন অনুরাগীরা।

ঘটনাটি গত রোববার সন্ধ্যার। মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে নিজের বিএমডব্লিউ সেডান গাড়িতে উঠছিলেন টাইগার শ্রফ। নতুন একটি ভিডিওতে দেখা যাচ্ছে, টাইগারকে বহনকারী গাড়িটির সামনে ও পাশের জানালার ঠিক সামনে দাঁড়িয়ে দুষ্কৃতকারীরা সরাসরি গুলি চালাচ্ছে। হামলাকারীদের একজনের বন্দুক থেকে পরপর কয়েকটি গুলি বের হলেও টাইগারের খুব কাছাকাছি যখন সে আসে, ঠিক তখনই তার পিস্তলটি জ্যাম হয়ে যায়। ফলে ষষ্ঠ রাউন্ড গুলিটি আর করতে পারেনি সে।

মাত্র ১৮ সেকেন্ডের ওই সিসিটিভি ক্লিপে দেখা যায়, গুলিতে আহত হওয়ার পর গাড়িটির চালক কোনোমতে বেরিয়ে পালিয়ে যাচ্ছেন। আর হামলাকারীরা আগে থেকেই প্রস্তুত রাখা একটি মোটরসাইকেলে চড়ে চম্পট দিচ্ছে।

পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, শেষ গুলিটি করার সময় অস্ত্রটি কাজ করা বন্ধ করে দিয়েছিল।

ঘটনার বিভিন্ন দিক তুলে ধরা অন্য একটি ভিডিও ক্লিপে দেখা যায়, বিএমডব্লিউ গাড়ির সামনের প্যাসেঞ্জার সিটে বসছেন টাইগার শ্রফ। এর কিছুক্ষণ পরই একটি মোটরসাইকেলে করে তিনজন এসে গাড়িটিকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে। ১৪ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, চালক ফিরদাউস আহত হওয়ার পর টাইগার নিজেই প্যাসেঞ্জার সিট থেকে চালকের আসনে গিয়ে বসছেন। এ সময় আশপাশের মানুষের আর্তনাদ শোনা যায়—‘বহুত গলত হো গ্যায়া ইয়ে!’

ঘটনার পর গাড়ি ও রাস্তায় রক্তের দাগ দেখা যায়। এক নারী তখন টাইগারকে উদ্দেশ করে বলেন, ‘জলদি লে কে যাও, টাইগার।’ মূলত আহত চালককে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্যই তিনি এ কথা বলেন। পুলিশ জানিয়েছে, অক্ষত আছেন টাইগার শ্রফ। তবে এই ঘটনায় তার গাড়িচালক ছাড়াও কাছাকাছি থাকা আরও একজন আহত হয়েছেন। বর্তমানে চালক হাসপাতালে চিকিৎসাধীন।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দায় স্বীকার

বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে সুসম্পর্কের কারণে টাইগার শ্রফকে হত্যার হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এই হামলার দায়ও স্বীকার করেছে তারা। এর আগে সালমানের অন্য সহযোগীদেরও নানাভাবে হুমকি ও হামলার মুখে পড়তে হয়েছে।

ঘটনার পরপরই একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। যেখানে অনিল পণ্ডিত পরিচয় দিয়ে এক ব্যক্তি দাবি করেন, তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। ওই অডিওতে বলা হয়, টাইগার শ্রফ তাদের হিটলিস্টে ছিলেন, কারণ তিনি তাদের কথা শুনছিলেন না এবং সালমান খানের সঙ্গে কাজ করছিলেন। গুজরাটের কারাগারে বন্দি থাকা বিষ্ণোই এর আগেও বহুবার সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

এদিকে, এই ঘটনার পর রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত একজনকে আটকের খবর নিশ্চিত করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সালমান খানের সঙ্গে সুসম্পর্ক, ঝুঁকিতে টাইগার শ্রফের জীবন

সালমান খানের সঙ্গে সুসম্পর্ক, ঝুঁকিতে টাইগার শ্রফের জীবন

মুম্বাইয়ে টাইগার শ্রফের ওপর প্রাণঘাতী হামলা, গুলিবিদ্ধ ২

মুম্বাইয়ে টাইগার শ্রফের ওপর প্রাণঘাতী হামলা, গুলিবিদ্ধ ২

এআইয়ের ব্যবহার রুখতে আদালতে কৃতি, যা বলল দিল্লির হাইকোর্ট

এআইয়ের ব্যবহার রুখতে আদালতে কৃতি, যা বলল দিল্লির হাইকোর্ট

জেনে নিন সোহা আলির বিশেষ স্ন্যাকস রেসিপি, মিলবে পুষ্টি

জেনে নিন সোহা আলির বিশেষ স্ন্যাকস রেসিপি, মিলবে পুষ্টি

প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকাশ রাজের

প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকাশ রাজের

নিলয়-হিমির 'প্রথম প্রেমের গল্প' নাটক নিয়ে তুমুল বিতর্ক

নিলয়-হিমির 'প্রথম প্রেমের গল্প' নাটক নিয়ে তুমুল বিতর্ক

আরও পড়ুন

সালমান খানের সঙ্গে সুসম্পর্ক, ঝুঁকিতে টাইগার শ্রফের জীবন

সালমান খানের সঙ্গে সুসম্পর্ক, ঝুঁকিতে টাইগার শ্রফের জীবন

মুম্বাইয়ে টাইগার শ্রফ লক্ষ্য করে প্রাণঘাতী হামলা, গুলিবিদ্ধ ২

মুম্বাইয়ে টাইগার শ্রফ লক্ষ্য করে প্রাণঘাতী হামলা, গুলিবিদ্ধ ২

টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি, যে কারণে প্রাণে বাঁচলেন অভিনেতা

টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি, যে কারণে প্রাণে বাঁচলেন অভিনেতা

পাহাড়ি সাজে অর্ষা, ছড়ালেন মুগ্ধতা

পাহাড়ি সাজে অর্ষা, ছড়ালেন মুগ্ধতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম