Logo
Logo
×

Advertisement

বিনোদন

স্ত্রীকে নিয়ে যা লিখলেন সংগীতশিল্পী আতিফ আসলাম, মুগ্ধ ভক্তরা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:২৪ এএম

স্ত্রীকে নিয়ে যা লিখলেন সংগীতশিল্পী আতিফ আসলাম, মুগ্ধ ভক্তরা

ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কাছে স্ত্রী সারাহ ভরওয়ানার জন্মদিন যেন কেবল একটি দিনের উদযাপন নয়। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তিনি জানিয়েছেন, স্ত্রীকে উদযাপনের জন্য একটি দিন যথেষ্ট নয়, বরং পুরো সপ্তাহ কিংবা মাসজুড়েই তাকে উদযাপন করতে চান। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর প্রতি এমনই ভালোবাসামাখা বার্তা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই গায়ক।

সোমবার (১৯ অক্টোবর) ইনস্টাগ্রামে সারাহর সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি প্রকাশ করেন আতিফ। ছবিগুলোতে রয়েছে ভ্রমণের স্মৃতি, একসঙ্গে রাতের খাবার খাওয়ার মুহূর্ত এবং দুজনের সেলফি। তারকাখ্যাতির বাইরেও তাদের ব্যক্তিগত জীবনের কিছু আনন্দঘন মুহূর্ত উঠে এসেছে এসব ছবিতে।

পোস্টের ক্যাপশনে আতিফ লিখেছেন, ‘শুভ সারাহ দিবস, সপ্তাহ ও মাস। তোমাকে উদযাপনের জন্য একটি দিন কখনোই যথেষ্ট হতে পারে না। তোমার শক্তি, তোমার হৃদয় আর তুমি যেমন, তোমার সবকিছুর প্রতিই আমি মুগ্ধ, আমার রানি।’


স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশে অবশ্য আতিফের এই পোস্টই প্রথম নয়। এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে সারাহকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। একবার জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে আক্ষেপের সুরে বলেছিলেন, যদি আরও আগে সারাহর সঙ্গে পরিচয় হতো, তাহলে একসঙ্গে আরও অনেক স্মৃতি তৈরি করা যেত।

আতিফ ও সারাহর পরিচয় বহু বছরের। সারাহ যখন লাহোরের কিনেয়ার্ড কলেজে পড়াশোনা করতেন, তখন তাদের পরিচয় হয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও কনসার্ট আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একপর্যায়ে বন্ধুত্ব থেকে ঘনিষ্ঠতা, এরপর প্রেম। ২০১১ সালের অক্টোবরে বাগ্দান করেন তারা। ২০১৩ সালের মার্চে লাহোরে বিয়ের মাধ্যমে একসঙ্গে পথচলা শুরু করেন এই দম্পতি।

বর্তমানে তাদের পরিবারে রয়েছে তিন সন্তান। দুই ছেলে আবদুল আহাদ ও আরিয়ান এবং মেয়ে হালিমাকে নিয়ে তাদের সংসার। ২০২৩ সালের মার্চে জন্ম নেয় তাদের মেয়ে হালিমা।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি সংগীতেও নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন আতিফ আসলাম। আবেগঘন কণ্ঠ আর রোমান্টিক গানের জন্য দক্ষিণ এশিয়াজুড়ে তার রয়েছে বিপুল শ্রোতাপ্রিয়তা। ‘আদত’, ‘তেরে হোনে লাগা হুঁ’ ও ‘দিল দিয়া গল্লাঁ’র মতো গান তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে।

দীর্ঘ ১৮ বছর পর গত ৩১ জুলাই পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন আতিফ। ‘সুবাহ আয়ে না’ শিরোনামের এই অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে আলোচনার মধ্যেই এবার স্ত্রীকে ঘিরে তার ভালোবাসার প্রকাশ ভক্তদের সামনে তুলে ধরল তার জীবনের আরেকটি দিক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখ-সালমান থেকে টাইগার, বলিউড তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান?

শাহরুখ-সালমান থেকে টাইগার, বলিউড তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান?

একসময় ছিলেন বলিউডের দাপুটে অভিনেত্রী, এখন খুঁজছেন কাজ

একসময় ছিলেন বলিউডের দাপুটে অভিনেত্রী, এখন খুঁজছেন কাজ

তেলুগু শুনে উচ্ছ্বসিত সাই পল্লবী, কী বললেন রণবীর?

তেলুগু শুনে উচ্ছ্বসিত সাই পল্লবী, কী বললেন রণবীর?

হঠাৎ হিন্দুত্ববাদী নেতার বাড়িতে আমির খান

হঠাৎ হিন্দুত্ববাদী নেতার বাড়িতে আমির খান

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

ইমরান খানকে আবারও ‘ভারত ছাড়ার’ নোটিশ

ইমরান খানকে আবারও ‘ভারত ছাড়ার’ নোটিশ

আরও পড়ুন

সালমান খানের ওপর বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের নেপথ্যে কী?

সালমান খানের ওপর বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের নেপথ্যে কী?

সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত?

সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত?

স্ত্রীকে নিয়ে যা লিখলেন সংগীতশিল্পী আতিফ আসলাম, মুগ্ধ ভক্তরা

স্ত্রীকে নিয়ে যা লিখলেন সংগীতশিল্পী আতিফ আসলাম, মুগ্ধ ভক্তরা

শাহরুখ-সালমান থেকে টাইগার, বলিউড তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান?

শাহরুখ-সালমান থেকে টাইগার, বলিউড তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম