Logo
Logo
×

Advertisement

বিনোদন

ম্যাডক্সে ঢাক বাজালেন সৌরভ-রাজকুমার, জমজমাট ‘দাদা’র প্রচার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৪ এএম

ম্যাডক্সে ঢাক বাজালেন সৌরভ-রাজকুমার, জমজমাট ‘দাদা’র প্রচার

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিকের নির্মাণকাজ পুরোদমে চলছে। সেখানেই সৌরভের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। বলিউডের পোড়খাওয়া এ অভিনেতা ইতোমধ্যে ইডেন গার্ডেন ও সৌরভের বাড়িতে শুটিং করে গেছেন। তবে কখনো দুজনকে একসঙ্গে দেখা যায়নি। এই প্রথমবার সেই দৃশ্য দেখা গেল। সঙ্গে ছবির আরও কয়েকজন কলাকুশলীকেও দেখা গেছে।

সৌরভের বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘দাদা’। ভারতীয় সমর্থক তো বটেই, গোটা বিশ্বের কাছে এ নামেই পরিচিত সৌরভ গাঙ্গুলি। সে কারণেই নির্মাতারা এ সিনেমার নাম দিয়েছেন ‘দাদা’।

বালিগঞ্জের বিখ্যাত পূজামণ্ডপ ম্যাডক্স স্কোয়ারে একসঙ্গে ঢাক বাজালেন বাস্তব ও পর্দার ‘দাদা’ সৌরভ গাঙ্গুলি। পূজাতে এভাবেই শুরু হলো সৌরভের জীবনীচিত্রের প্রচার। পর্দায় তার চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। দুর্গোৎসবে কলকাতায় পা রেখেছেন অভিনেতা। অষ্টমীর দিন দুপুর গড়াতেই রাজকুমার পৌঁছে যান ম্যাডক্স স্কোয়ারে। আসেন সৌরভ গাঙ্গুলিও।


এদিন রাজকুমারের পরনে ছিল মেরুন রঙের পাঞ্জাবি, তার উপরে সুতার কাজ এবং ঘিয়ে রঙের পাজামা। সৌরভ পরেছিলেন গাঢ় নীল রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে দুজনেই বাজালেন ঢাক। সৌরভের সঙ্গে এদিন ছিলেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলিও। সৌরভ ও রাজকুমারকে দেখতে ভিড় জমে যায় পূজামণ্ডপে।

ম্যাডক্স স্কোয়ার থেকে বিভিন্ন পূজামণ্ডপে যাওয়ার কথা রাজকুমার রাওয়ের। তবে কলকাতায় এসেই অভিনেতা প্রথমে পৌঁছে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির বাড়িতে। ভারতীয় ক্রিকেটের সাবেক এ অধিনায়কের বাড়িতেও হয় দুর্গাপূজা। সেখানে পুষ্পাঞ্জলিও দিয়েছেন অভিনেতা। সেখানে লুচি ও আলুর তরকারিও খেয়েছেন তিনি। তার পরেই একজোটে তারা বেরিয়েছেন আসন্ন সিনেমা ‘দাদা’র প্রচারকাজে।

রাজকুমারকে নিয়ে সৌরভ বলেন, 'আমরা তো যোগাযোগে বহুদিন ধরেই আছি। তবে রাজকুমারকে দুর্গাপূজা দেখানোই আমার এখন মূল উদ্দেশ্য। এমন উৎসব তো সচরাচরও দেখতে পাবেন না।' 

অভিনেতা বলেন, 'এ এক দারুণ অনুভূতি। বহু বছর আগে পত্রলেখার (স্ত্রী) সঙ্গে এসেছিলাম কলকাতায় দুর্গাপূজা দেখতে। আর এবার তো দাদার ভূমিকায় অভিনয় করছি। তাই অনুভূতিটা অসাধারণ।'

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৫ লাখ টাকা আত্মসাৎ, সোহমের আগাম জামিন খারিজ

১৫ লাখ টাকা আত্মসাৎ, সোহমের আগাম জামিন খারিজ

ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের

ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অঙ্গীকার শ্রীময়ীর, কাঞ্চনকে নিয়ে কটাক্ষ নেটিজেনদের

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

অবশেষে ছোটপর্দায় ফিরলেন ইন্দ্রানী হালদার

এআই দিয়ে অশালীন ছবি, বিরক্ত ঐশ্বর্য

এআই দিয়ে অশালীন ছবি, বিরক্ত ঐশ্বর্য

মন ভেঙেছিল ‘কেঁদেছিলাম হয়তো’ অভিনেত্রী

মন ভেঙেছিল ‘কেঁদেছিলাম হয়তো’ অভিনেত্রী

বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি

বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি

আরও পড়ুন

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

সেরা রাঁধুনীর বিচারকের দায়িত্বে এবার পূর্ণিমার জায়গায় জয়া, কত টাকা পুরস্কার?

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

টাইগারের ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত রেহানের বাবা

টাইগারের ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত রেহানের বাবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম